রূপের আড়ালে আর এক রূপঃ শাহিনা খাতুন।
রূপের আড়ালে আর এক রূপ
বৃক্ষের মধ্যে আনন্দের বাজার
লীলা খেলার সংসার
রাত যায় দিন আসে
দিন যায় রাত আসে
ফিরে আসেনা হারানো পিতা
ফিরে আসেনা পুরোনো প্রেম।
বারবার প্রেম আসে নানারূপে
শুধু স্বপ্ন হয়ে আসেনা
ভুল হয়ে আসেনা।
পাতার কথা যদি জেনে ফেলে কেউ
সে আর হাসতে পারেনা
হাজারো মানুষের ভীরেও সে একা
পথে ঘাটে ট্রেনে বাসে
সে নির্জনে থাকে
মারিয়ে যেতে থাকো তাকে
শতবছর ধুলিকনা হয়ে
সে পদপিষ্ট হতে চায়
সুর করে বলতে চায়
পাড়ে লয়ে যাও আমায়
তারপরেও ফিরবার জন্মাবার
ফাঁদে পড়ে থাকে।
তারিখঃ ২০/১২/১৯











