অন্তরে কী হবেগো সইঃ কবি শাহিনা খাতুন।
কী যে হলো অন্তরে সই
কী যে হয় অন্তরে
জানেনা কেউ।
হাতের কাছে আসমান রেখে
খুঁজতে বোকার বেলা গড়ায়
গড়াই নদী অনেক দূরে
তুরাগ নদীও কাছে নাই
কী যে হবে অন্তরে সই
জানেনা কেউ।
নিজের চিত্ত নিজের নয়
অন্যের তরে ঘুরে বেড়ায়
নিজের বুদ্ধি নিজের নয়
সেও শুধু স্মৃতির ভার
জানেনা কেউ।
অধম শাহিনার বেলা তাই
বৃথাই বুঝি নির্বুদ্ধিতায়
কেটে যায়।
অন্তরে কী হবেগো সই।
৬ জানুয়ারী ২০২১
মিরপুর-২
যদি কোন সুরময় সুর দেন তবে গান হবে।













