দেশের টাকা যারা পাচার করেছেন, তাদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌঁড়ের ওপর রাখা হবে।
গভর্নরের দায়িত্ব নেয়ার পর বুধবার কেন্দ্রিয় ব্যাংকের সভাকক্ষে আহসান এইচ মনসুর সাংবাদিকদের এ কথা বলেন।











