জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে এবং অজ্ঞাতপরিচয় ৩৫০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।













