শপথ নিলেন আরো চার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে আজ  আরো চার উপদেষ্টা যুক্ত হলেন। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ,সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার,সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বিকেল ৪:১১ টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।