স্বাস্থ্য মন্ত্রণালয় এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ’ -এ প্রদানের সিদ্ধান্ত

বিডিনিউজ এক্সপ্রেসঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যা পীড়িত মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ’ -এ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তারিখঃ ০৫/০৮/২৪