HOME NATIONAL রোটারি বাংলাদেশের উদ্যোগে বন্যা কবলিত কুমিল্লা, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় বিভিন্ন কার্যক্রম...
বিডিনিউজ এক্সপ্রেস : সম্প্রতি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত স্মরন কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ডি৬৪ এবং ডি৬৫ বাংলাদেশ।
রোটারি ডি৬৪ এবং ডি৬৫ বাংলাদেশের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় গৃহীত ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে *আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪* প্রাথমিকভাবে চারটি ভিন্ন ভিন্ন অঞ্চল, যথাঃ বাউরখুমা – পরশুরাম, বাঁশপদুয়া – পরশুরাম, ছাড়িপুর – ফেনী সদর এবং কাজির হাট – সোনাগাজীতে *নতুন করে চারটি ঘর নির্মাণ করা হয়। পাশাপাশি সেখানে স্বাস্থ্য সম্মত চারটি টয়লেট এবং সুপেয় পানির জন্য চারটি টিউবওয়েলও স্থাপন করা হয়।*
এছাড়াও রোটারি ডি৬৪ বাংলাদেশের বন্ধুদের উদ্যোগে বন্যা কবলিত ফেনী জেলায় অবস্থিত ফেনী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোটারি ফ্রি ফ্রাইডে স্কুল ও মধ্যম ছাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের *শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।*
রোটারির চলমান স্বাস্থ্য সেবা কার্যক্রমের মধ্যে আজ দুটি ভিন্ন ভিন্ন জায়গায় স্বাস্থ্য সেবা কেন্দ্র আয়োজন করার মাধ্যমে বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র আয়োজন করা হয় রোটারি ডি৬৪ বাংলাদেশের উদ্যোগে *দল্টা পালের বাড়ি, রামগঞ্জ, লক্ষ্মীপুরে, যেখানে ৬৫০ জন মানুষের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।* এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে নেতৃত্ব দিয়েছে রোটারি ক্লাব অব ইকো ঢাকা সহ আরও পাঁচটি রোটারি ক্লাব।
অপর একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র আয়োজন করা হয় *নানুয়ার চর, বুড়িচং, কুমিল্লায়, যেখানে ৪০০ জন মানুষের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।* এই কেন্দ্রের সার্বিক তত্তাবধানে ছিলেন রোটারি ডি৬৫ ৷ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক রোটারিয়ান পিপি ডঃ ত্রিপ্তিশ চন্দ্র ঘোষসহ কুমিল্লা জেলার অন্যান্য রোটারিয়ানবৃন্দ।
আজকে সারাদিন ব্যাপী এ বিশাল কর্মযজ্ঞে সরাসরি উপস্থিত ছিলেন পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামানসহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, উভয় জেলার ক্লাব সভাপতিবৃন্দ এবং অন্যান্য রোটারি নেতৃবৃন্দ।
তারিখ: ১৪/০৯/২৪