স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আহতদের উন্নত চিকিৎসা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে ফাহিম হাসান-কে ০২জন (বাবা ও মা) এ্যাটেনডেন্টসহ সরকারি খরচে থাইল্যান্ডের Vejthani Hospital, ব্যাংককে পাঠানো হয়েছে। তাদের আহার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল হতে এককালীন ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান এয়ার লাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী তাদের ০২ জনের বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকেটসহ ০৭(সাত)টি বিমান টিকেট প্রদান করে সহায়তা করেছেন।

এছাড়া জনাব মো: আব্দুর রশিদ, বয়স-২৯, পিতা মোঃ নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানা-ভজনপুর, পঞ্চগড়, বর্তমান ঠিকানা-গ্রাম: ১নং চেহেল গাজি ইউনিয়নের গ্রাম: কাটাপাড়া, উপজেলা-সদর, জেলা- দিনাজপুর, পেশা-দিনমজুর-কে চিকিৎসা সহায়তা বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল” এর হিসাব নম্বর-৪৪২৬৩০২০০৩৭৯৬, সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা হতে প্রদান করা হয়েছে।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ০২ জন ছাত্র মোঃ আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মন-কে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। এ ধরনের আহতদের সনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষ্যে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে।

যে সকল ব্যক্তি চোখে আঘাত প্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয়েছে। তারা শীঘ্রই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে।