বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের এর নতুন কমিটি গঠন।

আজ ১১ই অক্টোবর রোজ শুক্রবার ধানমন্ডির কলাবাগানস্থ পানসি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে মত বিনিময় এবং আলোচনা সভার মধ্য দিয়ে অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর আংশিক কমিটি গঠন করা হয়।  

সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর প্রধান উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম, বায়োফার্মা লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম, প্রবীণ ফার্মাসিস্ট মোঃ বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মোঃ হারুন আর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিবুর রহমান সহ বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর সর্বস্তরের নেতৃবৃন্দ, এছাড়াও প্রায় ১৫ টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিটিক্যাল কম্পানির প্রায় শতাধিক প্রবীন ও নবীন ফার্মাসিস্টস উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় জনাব মেহেদী হাসান তানভীর কে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

তারিখঃ ১১/০১/২০২৪/ এ আর