রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক উন্নয়নের গুরুত্ব দিচ্ছেন সর্বস্তরে।

বিডিনিউজ এক্সপ্রেসঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদ প্রশাসক, পৌরসভা প্রশাসক এবং রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহফুজুল হক। তিনি রাজৈর উপজেলার সর্বস্তরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং তিনি প্রতিটি গ্রামে, ইউনিয়নে এবং পৌরসভার সমস্যাগুলো পর্যালোচনা করে তাহা সমাধানের চেস্টা করে যাচ্ছেন। পাশাপাশি তিনি রাজৈর উপজেলার আইন শৃঙ্খলাও অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন সফলতার সাথে।

তিনি তার কর্মজীবনের শুরু থেকে অত্যন্ত সততা দক্ষতা এবং কর্মনিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, এর আগে তিনি বাংলাদেশের শিক্ষা নগরী এবং বিভাগীয় জেলা ময়মনসিংহ জেলায় এডিসি হিসেবে ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেছেন এবং সেখানে তাহার কর্মদক্ষতা এবং সততার সুনাম এখনো পরিলক্ষিত হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বর্তমানে তাহার কর্মজীবনে উপজেলার প্রতিটি গ্রামে, ইউনিয়নে তাহার পদচারণার ছোঁয়া রেখে যাচ্ছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন রাজৈর উপজেলার প্রতিটি গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করার জন্য।

তারিখঃ ১৭/০২/২৫/এ আর