HOME EDITORIAL রোটারি ক্লাব অফ ঢাকা পাইওনিয়ার এর নিয়মিত সভা অনুষ্ঠিত ।
গত ২৬ জুলাই ২০২৫ তারিখ রোটারি ক্লাব অফ ঢাকা পাইওনিয়ার এর নিয়মিত সভা এস এল ক্যাসটল , নারায়ণ গজ্ঞ এ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত হন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান একেএম শামসুল হুদা , কান্ট্রি কো-অর্ডিনেটের ডি-৬৪, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিসটেন্ট কো-অরডিনেটর ডি-৬৪, (RIPSA) আইপিপি রোটারিয়ান মোঃ মোশারফ হোসেন ।
ক্লাবের ২০২৫-২০২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি পিজিডি রোটঃ একেএম শামসুল হুদা তার বক্তব্যে ক্লাবের সকল সদস্যকে দিকনির্দেশনা মুলক পরামর্শ দান করেন । বিশেষ অতিথি এসিসটেন্ট কো-অরডিনেটর আইপিপি রোটারিয়ান মোঃ মোশারফ হোসেন ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি, যথা সময়ে আরআই ডিউজ এবং আর্তমানবতার সেবায় আরো বেশি অবদান রাখার আহবান জানান । প্রেসিডেন্ট রোটারিয়ান হারুন অর রশিদ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন ।