ডিজিটাল ব্যাংকিং দুর্বলতায় বাড়ছে সাইবার প্রতারণা, দায় এড়াচ্ছে অপারেটররা

কটি ব্যাগে প্রায় ৬০ হাজার দেশীয় অপারেটরদের সিম। এসব সিমের কোনটি হতে পারে আপনার নামে বা আমার নামে। এসব নম্বর ব্যবহার করা হয় বিভিন্ন অনলাইন সাইটে আর জুয়ার অ্যাপে। এসব সিমের টোপে সর্বস্বান্ত হয়েছেন মঞ্জুর হোসেন।


মঞ্জুর আমাদের দেয়া ছদ্ম নাম। অনলাইনে মঞ্জু সাহেবের স্টক করা পেইজগুলো ফলো করে দফায় দফায় হাতিয়ে নেয়া হয়েছে ১৮ লাখ টাকা। এরজন্য হোয়াটসআপ গ্রুপ করে স্টক এক্সচেঞ্জের মতো হুবহু অ্যাপ ব্যবহার করে মাছের টোপ ফেলেছে প্রযুক্তি দুর্বৃত্তরা। বিপুল পরিমাণ অর্থের সঙ্গে বিদেশে পাচার হয় তথ্য।