আমি একজন এ-গ্রেড ফার্মাসিস্ট: মোঃ আবু হাসান লিমন

মোঃ আবু হাসান লিমন
এ-গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট

আমি একজন এ-গ্রেড ফার্মাসিস্ট ঃ একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে ওষুধ উৎপাদন ও সংরক্ষণ, ওষুধ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা, ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সঠিক চিকিৎসাগত প্রয়োগ সাধন করা।
অলভার বলা যাই মেডিসিন স্পেশালিস্ট , আপনার হয়তো ধারণাই নাই একজন ফার্মাসিস্ট মানে কি!
যারা সবসময় অন্য দেশের তুলনা টানেন তাদের জন্য বলি অন্য দেশের ভালো জিনিসগুলো কেন নিতে চান না ভাই, আপনারা তো অনেক জ্ঞান রাখেন সবকিছুতে, তাহলে ফার্মাসিস্ট ইস্যুটা সামনে আসলেই কেন থেমে যান ?
নিজের ভালো তো সবাই বুজেন তাহলে এই যৌক্তিক দাবিগুলো কেন বুঝতে চান না।
একটা হসপিটালে অন্তত একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট থাকা মানে আপনার ওষুধের সঠিক ব্যবহারের নিশ্চয়তা। এত সেনসিটিভ একটা ব্যাপার তবুও কেন এত আন্দোলন করতে হবে আমাদের। এবার বলি কেন একজন ফার্মাসিস্ট আপনার হেলথ এর জন্য বড় ফ্যাক্টর_

● সে আপনাকে পরিপূর্ণ মাত্রার মেডিসিনের নিশ্চয়তা দেয়
● মেডিসিনের সঠিক ব্যবহারের নিশ্চয়তা দেয় একজন ফার্মাসিস্ট
● আপনার মেডিসিনের পরিপূর্ণ সংরক্ষণ তার হাতেই সম্ভব
● আপনার জন্য ভাল মেডিসিনটা সিলেক্ট করেন একজন ফার্মাসিস্ট
● আপনার ব্যবহৃত ওষুধ সম্পর্কে ভাল ধারণাটা ফার্মাসিস্ট দিয়ে থাকেন
● আপনি যে ওষুধটি খাচ্ছেন তার বিশেষ কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা ফার্মাসিস্ট আপনাকে জানাবেন
● ওষুধের অপব্যবহার রোধ একজন ফার্মাসিস্টের দ্বারাই সম্ভব

যারা আগে বলতেন প্রয়োজনীয় ফার্মাসিস্টের অভাবে এটা সম্ভব হচ্ছেনা তাদের সুবিধার জন্য বলি ১৫ হাজারের বেশি রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট বর্তমানে লিপিবদ্ধ এবং প্রতি বছর আরো প্রায় 4 হাজার গ্রাজুয়েট ফার্মাসিস্ট বের হচ্ছেন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সুতরাং প্রতিটি হসপিটালে একজন করে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। আর এই সময় উপযোগী দাবির পেক্ষাপটে দেশের সকল ফার্মাসিস্টদের এক কাতারে এনে আগামী ১৫ ই ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠিত হবে। সকল গ্রাজুয়েট ফার্মাসিস্টদের একটাই দাবি হসপিটাল ফার্মেসি বাস্তবান চাই। তাই উক্ত মানব বন্ধনে সমগ্র বাংলাদেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্ট ভাই-বোনেরা অংশগ্রহণ করে আমাদের দাবি আদায়ে সোচ্ছার হওয়ার জন্য উদ্দত আহবান জানাচ্ছি। কারণ এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বের সাথেই দেখা উচিৎ । আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদেরকেই আদায় করে নিতে হবে আর সেজন্য আমাদেরকে এক হয়ে থাকতে হবে।

শুভেচ্ছান্তে
মোঃ আবু হাসান লিমন
এ-গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট
Creator Admin
হসপিটাল ফার্মেসি বাস্তবায়ন চাই।