যেতে যেতে: কবি শাহিনা খাতুন এর কবিতা
মাথা নত করে
খালি পায়ে যেতে যেতে
লাল বা সাদা রঙের
দুটো গোলাপের কথা ভাবি
ধুলো মেখে চলে যাবো তোমার কাছে।
প্রদীপের শিখার উর্ধ চলনে
ভুলগুলো উড়িয়ে দেই প্রতিদিন
ক্ষমার বাক্য প্রলাপের মতো করে
বিড়বিড় করে বলি
বাল্যকালের ভুল করা ভালবাসার মতো
হঠাৎই একবার এসো তুমি প্রিয়।
৩/১/২০২১













