দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে DBID বিশেষ ভূমিকা রাখবে, এর ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন, তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১০টায় প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হয়। এরপর দুপুর ১টায় অ্যাপের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোঘ।

নওরিনস মিরর থেকে হোসনে আরা DBID নিবন্ধন পেয়েছেন। সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওরিনস মিরর এর সিইও হোসনে আরা। গত রোববার উদ্বোধনী দিনে ডিবিআইডির সনদ পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান নওরীনস মিরর। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী,CEO & Founder at Naurins Mirror হোসনে আরা জানান, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উদ্যোক্তারা সামনের দিকে এগিয়ে যাবেন তাদের এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইনশাআল্লাহ।
হোসনে আরা আরো জানান বিজনেস পরিচালনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে। ই-কমার্স বিজনেস এর যেহেতু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টে হয়েছে, এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির কারনে যে সমস্ত বাধার সম্মুখীন হচ্ছেন উদ্যোক্তারা সেটা অনেক ক্ষেত্রে সমাধান হবে এই DBID নিবন্ধন এর মাধ্যমে। ছোট ছোট উদ্যোক্তারা এখন থেকে খুব সুন্দর ভাবে বিজনেস পরিচালনা করতে পারবেন। ট্রেড লাইসেন্স সহ ব্যাংক লোন এর ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন উদ্যোক্তারা সেটা অনেকাংশে কমে যাবে।

তারিখঃ ১১/০২/২২










