ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির

জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।