বন্যার্তদের সহায়তায় ০১ (এক) দিনের সমপরিমান বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ

বিডিনিউজ এক্সপ্রেসঃ  বন্যার্তদের সহায়তায় ০১ (এক) দিনের সমপরিমান বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দেশের বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজ (২৫ আগস্ট, ২০২৪) এ সিদ্ধান্তের কথা জানান সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন।

বিশেষ দ্রষ্টব্য: সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদটি স্ক্রল আকারে প্রচারের অনুরোধ করা হল।

ঢাকা, রবিবার, ২৫ আগস্ট ২০২৪ খ্রি.