গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা

গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে প্রাথমিক পরিদর্শন করেছেন সরকারের তিন উপদেষ্টা।
শনিবার গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য ও সম্পচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।