HOME Home Page Post পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানান ইডিসিএল এমডি মোঃ আঃ সামাদ মৃধা
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আঃ সামাদ মৃধা, ব্যবস্থাপনা পরিচালক, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড।
এ উপলক্ষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী, সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল), এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান।
তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ বাঙালির জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনা। পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, মোঃ আঃ সামাদ মৃধা বর্তমানে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকারি কোষাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিকে একটি সর্বাধিক উৎপাদনশীল ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি দূর করা হয়েছে। অপ্রয়োজনীয় লোকবল হ্রাস, ক্রয় সংক্রান্ত দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ওষুধের দাম কমিয়েও প্রতিষ্ঠানটিকে লাভজনক অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে।
তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বর্তমানে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এ সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদন করা হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।