ইসলাম ও জীবন – BDNewsExpress

জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহিদদের স্বপ্ন পূরণ করবে জামায়াত : শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ জুলাই আন্দোলনের শহিদদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বলেছেন তার দল তাদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর।

নগরীর ইস্টার্ন জুট মিল শ্রমিক মাঠে দলের খানজাহান আলী থানা ইউনিটের কর্মী সম্মেলনে বক্তৃতাকালে জামায়াত নেতা বলেন,‘আমরা তাদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তারা জুলাই-আগস্টে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠিত করেছে এবং স্বৈরাচারের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করেছে।’

ডা: শফিকুর রহমান বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এদেশের নাগরিক হিসেবে সকল মানুষ মর্যাদার সঙ্গে তাদের ন্যায্য অধিকার ভোগ করবে।’ তিনি বলেন, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলার মাটিতে স্বৈরাচারীরা যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গত ১৭ বছরে দেশের মানুষ আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর ‘লগি-বৈঠা’র মাধ্যমে তাদের হত্যা যাত্রা শুরু করে। ফ্যাসিবাদী শাসক বিডিআর বিদ্রোহের সময় ৫৭ জন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং তাদের অনেককে গুম করে, যা এ বছরের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, তারা তাদের শাসনামলে দেশের দ’ুটি শক্তিশালী স্তম্ভ ধ্বংস করেছে। একটি হচ্ছে দেশের দেশপ্রেমিক বাহিনী ও প্যারামিলিটারি বিডিআর এবং আরেকটি স্তম্ভ দেশের দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, তারা এই অঞ্চলের সমস্ত পাটকল এবং কৃষি জমি ধ্বংস করেছে। তিনি সব বন্ধ পাটকল পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী জানান।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের পরিচালনায় এবং থানা আমির সাঈদ হাসান মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা জামায়াতের খুলনা সিটি ইউনিটের এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা
ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনী প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন সেটা আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম ইসকন বলেছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ -ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বিকেলে মন্ত্রণালয়ে উপদেষ্টা তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সেলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভীসা ইস্যূ ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

এ সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রূট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

ঢাকা, রবিবার(২৪ নভেম্বর ২০২৪)

মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর: -ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর। এই বাতি যেন নিভে না যায়। এই বাতি যত জ্বলবে আমাদের সমাজটা ততবেশি বিশুদ্ধ হবে।

আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদে মারকাযুল কুরআন তা’লীমুদ্দীন নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশুদ্ধ কুরআন মাদ্রাসা চালু রাখা অত্যন্ত জরুরি। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে প্রতি হরফে আল্লাহ ১০টি নেকি দান করেন।আমাদের সমাজে বহু মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। অশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে অর্থের বিকৃতি ঘটে। এতে পাপ হয়, কুরআন অভিশাপ দেয়। মুসলমানদেরকে কুরআনের অভিশাপ থেকে রক্ষা করার জন্য মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নূরানী মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, নূরানী মাদ্রাসাগওলোতে বাংলা, ইংরেজি, গণিত প্রভৃতি বিষয়ের পাশাপাশি কুরআন শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভের সুযোগ পায়।

যতবেশি নূরানী মাদ্রাসা চালু হবে আমাদের সমাজে ততবেশি বিশুদ্ধ কুরআন চর্চার প্রসার ঘটবে।

তিনি নূরানী মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য সকলকে অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে মওলানা আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসায় ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করে। এখানে উপদেষ্টা কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।

চন্দনাইশ(চট্টগ্রাম), শুক্রবার(২২ নভেম্বর২০২৪):

ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় -ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়।

আজ (বুধবার) বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্স প্রকাশিত তাহফীয কুরআনুল কারীম ও ৪ টি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বই পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষ নতুন করে চিন্তা করতে শেখে। মানুষের নতুন ভাবনা দিগন্ত উন্মোচন করে বই।

সঠিক বই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বই মানুষের মনোজাগতিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আর এই মনোজগত পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত বই। এক্ষেত্রে ইসলামি বইগুলোর অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা যায়। ইসলামি বইগুলো মানুষকে সঠিক পথ দেখায়।

উপদেষ্টা আরো বলেন, ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামী গ্রন্থ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তিনি আগামীদিনের ইসলামি বইমেলা আরো বৃহৎ পরিসরে আয়োজনের আশ্বাস দেন। এছাড়া, ইসলামি বইমেলা আয়োজনের জন্য লেখক ও অনুবাদক, প্রকাশকদেরকে উপদেষ্টা ধন্যবাদ জানান।

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে ড. খালিদ বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় জ্ঞানের খোরাক জোগাতে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের বইগুলো মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লখ্য, এ অনুষ্ঠানে তাহফীয কুরআনুল কারীম এবং মাসউদুল করিম রচিত অপারেশন হিকট্রাক্টস-১ ও ড. আহমদ আবদুল কাদের রচিত জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা, আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা এবং ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমূখ বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, জহির উদ্দিন বাবর, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিম উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা, বুধবার(২০ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ):

সমুদ্রপথে হাজযাত্রী প্রেরণের প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি
বাংলাদেশ হতে সমুদ্রপথে হাজযাত্রী প্রেরণের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সৌদি সরকার। গতকাল (বরিবার) দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরাহ মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান।

সমুদ্র পথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্র পথে বাংলাদেশ থেকে হাজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোন আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রয়োজন আছে। এবিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, এ বছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই-তিন হাজার হাজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা-ভাবনা করছে।

সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী হাজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম (মাল্টিপল) ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাক আশ্বস্ত করেন। এছাড়া, রূট টু মক্কা কর্মসূচির আওতায় ২০২৩ ও ২০২৪ সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন।

এবছর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সীকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে ধর্মী উপদেষ্টা ২০২৪ সালের অনুরূপ এজেন্সি প্রতি দুইশত পঞ্চাশ জন কোটা পুনঃনির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

এ দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে সহায়তা করেন সেদেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা এবং হজ ও উমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

এ সময় ধর্মসচির মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর জহিরুল ইসলাম, হজ কনসাল মুহাম্মদ আসলাম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা, সোমবার, (৭ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা
জেদ্দা, সৌদি আরব, রবিবার, (০৬ অক্টোবর ২০২৪): অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি)পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সদরদপ্তর পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বিকালে আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে উপদেষ্টা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই কার্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এসময় সংস্থাটির মহাসচিব জানান, এ পর্যন্ত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান, আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের যথাযথ সম্মান করে থাকি। তিনি বাংলাদেশে ইসলামি ফিকহের বিকাশে ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

পরে মহাসচিব ধর্ম উপদেষ্টাকে ফিকহ একাডেমির ফটো গ্যালারি ঘুরে দেখান।

সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে -ধর্ম উপদেষ্টা
বিডিনিউজ এক্সপ্রেসঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পৃথিবীর সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তার সুফল যেমন পাওয়া যাবে তেমনি বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিফল ভোগ করতে হবে।

আজ দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এই পৃথিবীতে দুদক, গোয়েন্দা সংস্থা কিংবা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা থেকে বাঁচতে পারলেও পরকালে নিষ্কৃতি পাবার উপায় নেই। তিনি আরো বলেন, এদেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপধারণ করেছে। টেবিলে টেবিলে ঘুষ না দিলে ফাইল নড়ে না। লালফিতার দৌরাত্ম্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক দেশ গঠনে বাধা হয়ে দাড়িয়েছে। ক্ষমতার একটু স্বাদ পেলেই লুটপাট করা, বিদেশে অর্থ পাচার করা ও বিদেশে বাড়ি করার মতো মানসিকতা আমাদেরকে পেয়ে বসেছে। এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই।

ধর্মকে ব্যবহার করে দূর্নীতি করাকে প্রহসন হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লম্বা দাড়ি রাখি, আবার ঘুষ খাই এবং ঘুষের টাকায় হজ-উমরাহ পালন করে থাকি। এই সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে।

হাদীসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, অবৈধ পথে উপার্জনের টাকায় হজ-উমরাহ পালন করা হলে সেটা আল্লাহ কবুল করবেন না। এমনকি

অবৈধ আয়ে গঠিত শরীরও বেহেশতে প্রবেশ করবে না। তিনি সকলকে হালাল পথে উপার্জনের অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, মহানবী (সা.) দুনিয়াতে এসে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। তাঁর আগমনের পূর্বে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। মহানবী (সা.) প্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোন মর্যাদা নেই; পৃথিবীর সব মানুষ সমান।

ড. খালিদ আরো বলেন, আমরা যে রাষ্ট্রীয় কাজ করছি এটাও ইবাদত। ঘুষ নিলে ও দুর্নীতি করলে সেই ইবাদত থেকে বঞ্চিত হতে হয়। তিনি মহানবী(সা.) আদর্শকে লালন করার পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

হাদীস উদ্ধৃত করে ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম রাষ্ট্রে যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহানবী (সা.) সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন। এজন্য আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবী (সা.) এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোন বিকল্প নেই।

ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নয়েব আলী মন্ডল, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা, মঙ্গলবার, (১৭ সেপ্টেম্বর ২০২৪)

মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ -ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। তাঁর আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি এবং সেটা যদি আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারি তাহলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। আমরা একটি বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।

আজ বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মহানবী (সা.) এর সাম্য ও সম্প্রীতির আদর্শ’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, নবী করিম (সা.) আমাদের জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মুসলিম রাষ্ট্রে যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহানবী (সা.) সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন। যুদ্ধের ময়দানে নারী ও শিশুদের প্রতি একজন মুসলিম যোদ্ধার নীতি কী হবে সেই বিষয়েও নবী করিম (সা.) নির্দেশনা দিয়ে গেছেন। এছাড়া, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাসুল (সা.) অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের প্রিয় নবী (সা.) এক হাজার ৪০০ বছর আগে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোন মর্যাদা নেই।

ড. খালিদ হোসেন বলেন, নবী করিম (সা.) হলেন সারাবিশ্বের জন্য সুসংবাদদাতা। তিনিই মানব সভ্যতার ইতিহাসে প্রথম নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেন। তার পূর্বে সমাজে নারীর কোন মর্যাদা ছিলো না, বরং নারীদেরকে নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। তিনি বলেন, আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবী (সা.) এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোন বিকল্প নেই।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন দেয়া হবে। এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরূপ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হবে। তিনি সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ। এতে সাংবাদিক নেতৃবৃন্দসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

শেষে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা, সোমবার, (১৬ সেপ্টেম্বর ২০২৪):

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ দুপুরে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানে উচ্চ শিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

এছাড়া, সাক্ষাৎকালে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান।

এ সময় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

ঢাকা, মঙ্গলবার,(৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ)