বাংলা নিউজ – BDNewsExpress

ঢাকায় RIPSA-এর TRF সেমিনার, অংশ নিলেন ৭০০-এর বেশি রোটারিয়ান
রোটারি ফাউন্ডেশনের কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান, ঢাকায় RIPSA-এর উদ্যোগে TRF সেমিনার অনুষ্ঠিত, অংশ নেন ৭০০-এর বেশি রোটারিয়ান

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬: রোটারি ফাউন্ডেশনের (TRF) কার্যক্রমে রোটারিয়ানদের আরও সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক প্রকল্প বাস্তবায়নে ফাউন্ডেশনের সুযোগ-সুবিধা কার্যকরভাবে ব্যবহারের আহ্বানের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রোটারি TRF সেমিনার ২০২৬।

রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাডভাইজার (RIPSA)-এর উদ্যোগে রাজধানীর ফিনিক্স কনভেনশন সেন্টারে আয়োজিত এ সেমিনারে রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর ৭০০-এরও বেশি রোটারিয়ান ও রোটারি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক আবিদুজ্জামান, পিএইচডি-এর নেতৃত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) এবং রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্টগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

সেশনগুলোতে রোটারি ফাউন্ডেশনে রোটারিয়ানদের অবদান বৃদ্ধি, ফাউন্ডেশনের বিভিন্ন অনুদান ও আর্থিক সহায়তা কর্মসূচির যথাযথ ব্যবহার এবং বাংলাদেশে অর্থবহ, টেকসই ও জনকল্যাণমূলক মানবিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।সেমিনারে বিশেষভাবে ডিস্ট্রিক্ট গ্র্যান্ট ও গ্লোবাল গ্র্যান্টসহ রোটারি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির মাধ্যমে কীভাবে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সেবার পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সেমিনারের ইভেন্ট চেয়ার ও রোটারিয়ান, প্রাক্তন প্রেসিডেন্ট রাফিকুল ইসলাম রাউলি বলেন, “রোটারি ফাউন্ডেশন কেবল অনুদান সংগ্রহের একটি মাধ্যম নয়; বরং রোটারিয়ানদের সম্মিলিত সম্পদ, দক্ষতা ও মানবিক প্রচেষ্টাকে বাস্তব ও ইতিবাচক পরিবর্তনে রূপ দেওয়ার একটি শক্তিশালী হাতিয়ার।” তিনি রোটারিয়ানদের ফাউন্ডেশনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রোটারির এবারের বার্ষিক থিম “Create Lasting Impact”-এর আলোকে সেমিনারটি মানবিক সেবা, টেকসই উন্নয়ন এবং সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে রোটারির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

সেমিনার সফলভাবে আয়োজনে সহযোগিতার জন্য RIPSA-এর পক্ষ থেকে বক্তা, রোটারি নেতৃবৃন্দ, স্পনসর, আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী সকল রোটারিয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) নতুন পরিচালনা পর্ষদ গঠিত।
চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সদস্য সচিব ব্যবস্থাপনা পরিচালক আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান।

ঢাকা: দেশের সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) নতুন পরিচালনা পর্ষদ করা হয়েছে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা

আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান।

নতুন পরিচালনা পর্ষদে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা

চেয়ারম্যান

সরদার মোঃ সাখাওয়াত হোসেন

মাননীয় মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সদস্য সচিব

আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান

ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।

সদস্যবৃন্দ

ড. এম এ মুহিত

মাননীয় প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ড. আ. ন. ম. বজলুর রশীদ

সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মোহাম্মদ আজাদ ছাল্লাল

অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ

অর্থ মন্ত্রণালয়

(স্বতন্ত্র পরিচালক)।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

মোহা. আলমগীর হোসেন

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

ঔষধ প্রশাসন অধিদপ্তর।

৭. ড. জিন্নাত রেহানা

মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

ড. জাকির আহমেদ চৌধুরী

অধ্যাপক ও চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

(স্বতন্ত্র)।

ব্যবস্থাপনা পরিচালকের গতিশীল নেতৃত্বে EDCL-এর আধুনিকায়ন ও উন্নয়নের অগ্রযাত্রা।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) প্রবৃদ্ধি, উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামানের গতিশীল, দূরদর্শী ও কর্মমুখী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা, কর্মদক্ষতা এবং ওষুধের গুণগত মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে নতুন ও আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তি, উন্নত উৎপাদনযন্ত্র ও সরঞ্জাম সংযোজন, উৎপাদন প্রক্রিয়ায় অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মাননিয়ন্ত্রণ ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার সময় ও ব্যয় হ্রাস, অপচয় নিয়ন্ত্রণ, জনবল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাঁর নেতৃত্বে EDCL-কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, মানসম্মত, স্বনির্ভর, জনবান্ধব ও সুশাসনভিত্তিক রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এর মাধ্যমে দেশের ওষুধশিল্পের উন্নয়ন, সরকারি স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটির অবদান আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধে স্বয়ংসম্পূর্ণতার প্রত্যাশা

নতুন পরিচালনা পর্ষদ গঠনের মধ্য দিয়ে দেশের সরকারি ওষুধ উৎপাদন খাতের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় EDCL-এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন বোর্ডের দিকনির্দেশনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যকর বাস্তবায়নের সমন্বয়ে উৎপাদনশীলতা, গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ওষুধশিল্পে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) বাংলাদেশের সরকারি খাতের একমাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মানসম্মত ওষুধ নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ঝিনাইদহে ‘তারুণ্যের প্রতিধ্বনি’র মানবিক উদ্যোগ, অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার ও পরিবারের এক মাসের বাজার সহায়তা
ঝিনাইদহ, ২৪ অক্টোবর ২০২৬: মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে ঝিনাইদহে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘তারুণ্যের প্রতিধ্বনি’। চার বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি ঝিনাইদহ সদর থানার ২ নম্বর ওয়ার্ডে সম্প্রতি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। তিন দিনের ছুটিতে সংগঠনটির পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। পাশাপাশি, একটি অসহায় পরিবারের এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজারের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটির সম্মানিত চেয়ারম্যান আবু শাহরিয়ার জাহেদী পিপুল সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন।

সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান সৌরভ বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সবাইকে একসঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চাই।”

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাহামুদুর রহমান সাদ বলেন, “সদস্যদের আন্তরিকতা ও সম্মিলিত সহযোগিতায় আমাদের এই ছোট্ট উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা এমন কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য Shamim, Kakon, Moon ও Rabbi-সহ অন্যান্য সদস্যরা।

‘তারুণ্যের প্রতিধ্বনি’র পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার বরদাশত করা হবে না: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’

এবারের স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

চিফ হুইপ জানান, বৈঠকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। সরকার যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে, তার সুফল মাঠপর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে কি না, তা গভীরভাবে মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, ‘কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারের জায়গা বিএনপিতে নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।’

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন,‘উৎসব চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা উসকানিমূলক ঘটনা না ঘটে, সেজন্য নিñিদ্র্র নজরদারির বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোতে আয়োজনের সঙ্গে সার্বক্ষণিক সম্পৃক্ত থাকতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংসদ সদস্যরা মাঠপর্যায়ে সমন্বয়ের কাজ করবেন।’

তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার চেষ্টা করবে। দলীয়ভাবে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে, যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তাই তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিফ হুইপ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন। তবে নির্বাচন কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। প্রকৃত অর্থে যিনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্য, তিনি যেন নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। সংসদের ভেতরে ও বাইরে দলীয় কার্যক্রম, সংসদ সদস্যদের দায়িত্ব এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের সমস্যা জানতে হবে এবং সেগুলো সমাধানে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। সরকারের কার্যক্রমের সুফল যেন জনগণের কাছে পৌঁছায়, সে বিষয়েও সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে সরকার সচেতন রয়েছে।

প্রয়োজনে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, যাতে শ্রমিকদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সরকার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

চিফ হুইপ বলেন, সংসদীয় দলের আজকের সভাকে একটি বিশেষ বৈঠক হিসেবে বিবেচনা করা যায়। প্রধানমন্ত্রী সরাসরি সংসদ সদস্যদের কাছ থেকে তাদের এলাকার সমস্যা শুনেছেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সরকারের কার্যক্রমকে আরও কার্যকর করা, সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা করা এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অংশিদারিত্ব শক্তিশালী করতে সাংস্কৃতিক কূটনীতিকে অগ্রাধিকার সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা
আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা, দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান উন্নত করতে বর্তমান সরকার সফট পাওয়ারের হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কাজী নজরুল ইসলাম : দ্য ইউনিভার্সাল ভয়েস অব ফ্রিডম অ্যান্ড হিউম্যানিটি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করে। আলোচনা পর্বের পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামা বলেন, দ্বন্দ্ব-সংঘাত, তীব্র ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং বহুপক্ষীয় কাঠামোর ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য, মূল্যবোধ ও পরিচয় তুলে ধরার জন্য সংস্কৃতিকে ক্রমবর্ধমানভাবে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, এমন একটি পরিবেশে কূটনীতি কেবল সংলাপ, আলোচনা বা প্রথাগত উপায়ের ওপর নির্ভর করে থাকতে পারে না। বিশ্বের এখন সংস্কৃতির শক্তির প্রয়োজন।

তিনি জানান, সৃজনশীল মেলবন্ধন ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক, আস্থা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চায়।

মানুষকে কাছাকাছি নিয়ে আসতে এবং সর্বজনীন মূল্যবোধের প্রতি যৌথ অঙ্গীকার শক্তিশালী করতে একটি অভিন্ন প্ল্যাটর্ফমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্প্রীতি ও মানবিক সংহতির কবি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সীমানা পেরিয়ে মানবতার বার্তা পৌঁছে দিতে তার সৃষ্টি সাংস্কৃতিক কূটনীতির একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও সঙ্গীতের ঐতিহ্য প্রমাণ করে যে সাংস্কৃতিক অভিব্যক্তি কীভাবে ভৌগোলিক সীমানা অতিক্রম করতে পারে, সমাজগুলোকে যুক্ত করতে পারে এবং জাতিগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতাকে এগিয়ে নিতে পারে।

শামা বলেন, নজরুলের দর্শন বাংলাদেশের পরিচয় এবং শান্তি, সহনশীলতা ও আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধিতে দেশটির প্রচেষ্টার সাথে আজও অত্যন্ত প্রাসঙ্গিক।

তিনি বলেন, নজরুলের গুরুত্ব কেবল স্মরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; তার জীবন, সাহিত্যকর্ম ও সর্বজনীন বার্তা বিশ্বব্যাপী বৃহত্তর শ্রোতাদের কাছে পরিচিত করার এক বিরাট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক দর্শন সহনশীলতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে তৈরি হওয়া বাঙালি পরিচয় গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এই মূল্যবোধগুলো বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত এবং তা সংবিধানেও প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে নজরুলকে তুলে ধরা বাংলাদেশকে আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি সামাজিকভাবে বৈচিত্র্যময় এবং বুদ্ধিবৃত্তিকভাবে আত্মবিশ্বাসী দেশ হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে।

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অঙ্গনে তার সৃষ্টিকর্মের চর্চা বৃদ্ধি পেলে নজরুল-দর্শনের মূল্যায়নের পরিধি প্রসারিত হবে এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং কবি আবদুল হাই শিকদার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

পেশাগত স্বার্থরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এই তথ্য জানান।

এসময় রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।

তিনি সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক এ কথা উল্লেখ করে পেশাগত স্বার্থরক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে।

একইসাথে তিনি অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের প্রতি তাঁর ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরে বলেন, ‘আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।’

ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য ফোরামের সদস্যদের অভিনন্দন জানান  এবং দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মির্জা ফখরুল ইসলাম এসময় সংগঠনটির সদস্যদেরকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সজাগ থাকা এবং জেলার সাফল্য ও অর্জনগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

তারা পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয় এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

এসময় ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন- ঢাকা স্ট্রিমের সিইও সোহেল রানা, বাসসের প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রথম আলোর সাংবাদিক তুহিন সাইফুল্লাহ, বাসসের সাংবাদিক মাহাবুর আলম সোহাগ, স্টার নিউজের সিনিয়র প্রডিউসার মাহবুব আলম রাজ, কালবেলার সাংবাদিক শফিকুল ইসলাম ও চ্যানেল-২৪ এর সাংবাদিক মাসউদুর রহমান রানা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়। এ বিষয়ে তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, অনেক টার্গেট ঠিক করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, এই অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়। এ বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’

সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তা’আলা আমাদের দেশ ও মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন তা আন্তরিকভাবে করতে পারি। আমাদের সবার সেই চেষ্টা থাকতে হবে।’

দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাই যিনি যখন যে দায়িত্বে আছেন, তাকে সেই সুযোগ দেশ ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সভা শেষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’

সভায় তিনি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দিতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেও কাজ করছে সরকার। গ্রিডের বিদ্যুতের তুলনায় সৌরবিদ্যুৎ ব্যবহারে প্রতি ইউনিটে প্রায় ৫-৬ টাকা সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে এটি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের ( স্রেডা) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৮৭১ দশমিক ৫ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা ১ হাজার ৫৭৮ দশমিক ৪১৫ মেগাওয়াট যার মধ্যে গ্রিড-সংযুক্ত ১ হাজার ২০০ দশমিক ৯৪ মেগাওয়াট। বাকি ৩৭৭ দশমিক ৪৭ মেগাওয়াট গ্রিডের বাহিরে।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনালিস্ট শফিকুল আলম বাসসকে বলেন, ‘সৌর প্যানেল ব্যক্তি পর্যায়ে প্রয়োজন অনুযায়ী স্থাপন করা হলে প্রতি ইউনিট বিদ্যুতে অন্তত ৫-৬ টাকা সাশ্রয় করা সম্ভব। এতে সরকারের কোষাগারের ওপরও চাপ কমবে। যেসব পরিবারের বিদ্যুতের ব্যবহার বেশি, তারাও বিদ্যুৎ বিল কমাতে পারবে।’

তিনি আরও বলেন, দিনের বেলায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের জন্য শিল্পকারখানাগুলোকে সাধারণত প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) ১১ টাকা ৪৫ পয়সা থেকে ১৬ টাকা ৬ পয়সা পর্যন্ত পরিশোধ করতে হয়। অন্যদিকে, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারে প্রতি ইউনিটে প্রায় ৫-৬ টাকা সাশ্রয় করা সম্ভব।

এই জ্বালানি বিশেষজ্ঞের মতে, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ৪-৫ টাকা। আর ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ব্যয় প্রতি ইউনিটে ৮-৯ টাকা।

শফিকুল আলম বলেন, সরকার জমি, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা দিলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের গড় ব্যয় দাঁড়ায় আনুমানিক ৬ টাকা ৫০ পয়সা। এসব সুবিধা না থাকলে ব্যয় দাড়ায় প্রতি ইউনিটে ৯ টাকা।

তিনি আরও বলেন, ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। ফলে জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ কিনতে হয়। সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ব্যয়, অর্থায়নের ধরন, রক্ষণাবেক্ষণ খরচ ও বিদ্যুৎ ব্যবহারের ওপর নির্ভর করে গ্রাহকেরা দীর্ঘ মেয়াদে উল্লেখযোগ্য সাশ্রয় পেতে পারেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ব্যয় হয় ১৩ টাকা ১৩ পয়সা। ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনে এ ব্যয় ২৭ টাকা ৪০ পয়সা। অন্যদিকে, দেশীয় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ব্যয় হয় আনুমানিক ৭ টাকা ৯ পয়সা।

শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামে অবস্থিত মতি অ্যাগ্রিভোলটাইক প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম বাসসকে বলেন, নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সেচ ও কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা দিতে প্রকল্পটিতে মোট ৩৫ দশমিক ৩ কিলোওয়াট উৎপাদনক্ষমতার দুটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের জন্য ২৬ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল ব্যবস্থা স্থাপন করা হয়েছে। আর সেচপাম্প চালানো ও কার্যালয়ের বিদ্যুতের চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে ৮ দশমিক ৮ কিলোওয়াট ক্ষমতার আরেকটি ব্যবস্থা। প্রতিদিন গড়ে যে বিদ্যুত উৎপাদিত হয় সক্ষমতার প্রায় ৫০ শতাংশ । ফলে এখানে কোন ধরণের লোডশেডিং হয় না।’

শহিদুল ইসলাম জানান, সৌর প্যানেল ব্যবস্থা স্থাপনে মোট ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। এর আনুমানিক আয়ুষ্কাল ২৫ বছর।

তিনি আরও বলেন, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশের ব্যয় বাদে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আমাদের খরচ আনুমানিক সাড়ে ৩ টাকা। ভারত ও পাকিস্তানে এ ব্যয় প্রতি ইউনিটে সাড়ে ৩ টাকা থেকে ৪ টাকার মধ্যে।

একটি সমীক্ষা অনুযায়ী, কোনো বাড়ির ছাদে এমন একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করল, যার সংরক্ষণক্ষমতা প্রায় নয় ঘণ্টার বিদ্যুৎ ব্যবহারের সমান। তাহলে তাদের উৎপাদিত বিদ্যুৎ নিজেরা ব্যবহার করে ২০ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের আনুমানিক ব্যয় ৭ টাকা ৪৩ পয়সায় নামিয়ে আনতে পারে।

এদিকে, সৌরবিদ্যুৎ উৎপাদনব্যবস্থার ব্যয় কমানো ও এর প্রসার বাড়াতে সরকার সম্প্রতি নির্দিষ্ট কিছু সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করেছে। এ সুবিধা ১৮০ দিনের জন্য কার্যকর থাকবে।

এ ছাড়া ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দিতে সরকার প্রণোদনা চালু করেছে। এ ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে বিদ্যুতের ব্যয় কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস ও পরিবেশ সুরক্ষায় সহায়তা মিলবে।

কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের (ক্লিন) প্রধান নির্বাহী ও জ্বালানি বিশেষজ্ঞ হাসান মেহেদী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাংলাদেশের আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী পেট্রোলিয়াম সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে।’

হাসান মেহেদী বলেন, বিশেষজ্ঞরা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের আরও জোরালো উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সরকারের ২০২৬-২০৩০ মেয়াদি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, সরকারের লক্ষ্য অর্জনে ২০২৮ সালের মধ্যে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৯ টাকা ১২ পয়সা দরে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২টি স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (আইপিপি) সঙ্গে চুক্তি করেছে বিপিডিবি।

তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে গ্রিড-সংযুক্ত ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বিভিন্ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।’

সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দামের ওঠানামার ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত ও পরিবেশদূষণ কমাতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কাজ করছে।

সরকার নতুন বাণিজ্যিক, শিল্প ও সরকারি ভবনে বাধ্যতামূলকভাবে ছাদে সৌর প্যানেল স্থাপনের শর্ত কঠোরভাবে বাস্তবায়ন করেছে। বিশেষ করে, যেসব স্থাপনার বৈদ্যুতিক লোড ১০ কিলোওয়াটের বেশি, সেগুলোর ক্ষেত্রে এ শর্তের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে স্বল্পসুদে অর্থায়ন চালুর জন্য উৎসাহিত করা প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শহরের আবাসিক গ্রাহকদের জন্য এ ধরনের অর্থায়ন কার্যকর হতে পারে।

তবে প্রতি ইউনিটে ৫-৬ টাকা সাশ্রয়ের যে হিসাব দেওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট বিদ্যুতের ট্যারিফ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার মোট ব্যয়ের সঙ্গে তুলনা করে মূল্যায়ন করতে হবে।

চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ প্রেক্ষাপটে সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়েছে। সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৩০-৫০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইডিসিএল বগুড়ায় ইউনিটে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নিয়েছেন এমডি ও সিইও এ. কে. এম. আশরাফুজ্জামান
দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মানসম্মত ওষুধ ও ভ্যাকসিনের সরবরাহ আরও শক্তিশালী করতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর বগুড়া প্ল্যান্টে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডেঙ্গুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. কে. এম. আশরাফুজ্জামান-এর দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পনা ও উদ্যোগে বগুড়া প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে অব্যবহৃত অবকাঠামো ও বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগুড়া প্ল্যান্টের প্রায় ২৫ হাজার বর্গফুট খালি জায়গায় একটি ভ্যাকসিন উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ইউনিট চালু হলে দেশে ডেঙ্গুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ভ্যাকসিন উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও একটি সেফালোস্পোরিন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ইডিসিএলের বগুড়া প্ল্যান্ট দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। বর্তমানে প্ল্যান্টটিতে বিভিন্ন ধরনের ক্যাপসুল, ইনজেকশন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ উৎপাদন করা হচ্ছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করা সম্ভব হবে।

বর্তমানে বগুড়া প্ল্যান্টে সেফিক্সিম ২০০ ও ৪০০ মিলিগ্রাম ক্যাপসুল, সেফ্রাডিন ৫০০ মিলিগ্রাম ক্যাপসুল, সেফট্রিয়াক্সোন ১ গ্রাম ও ৫০০ মিলিগ্রাম ইনজেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করা হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালগুলোতে সাশ্রয়ী মূল্যে জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ, আমদানিনির্ভরতা হ্রাস এবং সরকারি অর্থ সাশ্রয়—তিন ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দেশের ওষুধশিল্পের উৎপাদন সক্ষমতা ও আত্মনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।

জনস্বাস্থ্য সুরক্ষা, সরকারি ওষুধ সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা এবং দেশের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া প্ল্যান্টের এই সম্প্রসারণমূলক উদ্যোগকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে আজ জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপন করেন।

এই বিলের মাধ্যমে র‌্যাব গঠনের আইনি বিধানগুলো বাতিল করে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটি উত্থাপনের বিষয়ে আপত্তি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, র‌্যাব নামে কোনো সংস্থা থাকবে না-এটি ছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা বজায় রেখেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে।

তিনি বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার বিষয়টি পুরো পুলিশ বাহিনী বিলুপ্ত করার কারণ হতে পারে না।

মন্ত্রী জানান, প্রস্তাবিত এসআরবিতে র‌্যাবের তুলনায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও শক্তিশালী বিধান থাকবে। তিনি বিরোধীদলীয় আইনপ্রণেতাদের সংসদীয় কমিটিতে বিলটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং সেখানে নিজেদের সুপারিশ তুলে ধরার আহ্বান জানান।

বিলে র‌্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, নগদ অর্থ ও ব্যাংক আমানত, দায়-দেনা, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং রেজিস্টার ও নথিপত্র এসআরবিতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, এসআরবি পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে।

সরকারি প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য, অন্যান্য বাহিনীর সদস্য এবং নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের পদায়ন বা প্রেষণের মাধ্যমে এটি গঠন করা হবে।

এই ইউনিটের জন্য বিধি অনুযায়ী নির্ধারিত পতাকা, প্রতীক ও নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে। এর মহাপরিচালক হবেন একজন কর্মরত পুলিশ কর্মকর্তা, যার পদমর্যাদা ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’-এর নিচে হবে না।

এসআরবির ফৌজদারি অপরাধ তদন্ত এবং তল্লাশি, গ্রেপ্তার ও মালামাল বা আলামত জব্দের ক্ষমতা থাকবে।

এছাড়া তাদের নিজস্ব মালখানা বা মালামাল সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।

নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে এই বিলে একাধিক সদস্যবিশিষ্ট একটি ‘অভিযোগ নিষ্পত্তি কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধ ও দমন এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ক্ষেত্রে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য এই নতুন ইউনিটের প্রয়োজন।

প্রস্তাবিত আইনে এই বিশেষায়িত ইউনিটের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনের শাসন, মানবাধিকার, স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি উত্থাপন করেন এবং এটি যাচাই-বাছাই করে ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এরই মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ উত্থাপন করেন; যার লক্ষ্য হলো বিদ্যমান অধ্যাদেশটি বাতিল করে এই বাহিনীর জন্য একটি নতুন আইনি কাঠামো প্রবর্তন করা।

প্রস্তাবিত আইনে পুলিশের অধীনে এপিবিএন ইউনিটগুলোর (যেমন—স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, হিল ব্যাটালিয়ন ও এয়ারপোর্ট ব্যাটালিয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ন) বিধান রাখা হয়েছে।

এই বিলের মাধ্যমে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হবে। এছাড়া ‘ফৌজদারি কার্যবিধি’ ও অন্যান্য বিদ্যমান আইনের সাপেক্ষে তাদের কোনো প্রাঙ্গণে প্রবেশ, তল্লাশি চালানো, সম্পত্তি জব্দ করা এবং গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে।

এতে এপিবিএন সদস্যদের জন্য শৃঙ্খলা ও আচরণবিধিও নির্ধারণ করা হয়েছে। সাধারণত কোনো সংগঠনের সদস্য হওয়া কিংবা কোনো সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হওয়া তাদের জন্য নিষিদ্ধ থাকবে; তবে পেশাগত উন্নয়ন বা এপিবিএন-এর স্বার্থসংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে অনুমতি থাকবে।

এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রে কোনো তথ্য বা নথিপত্র প্রকাশ করা কিংবা প্রকাশে সহায়তা করা থেকেও এপিবিএন সদস্যদের বিরত থাকতে হবে।

যাচাই-বাছাইয়ের জন্য এই বিলটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।