PHARMACY – BDNewsExpress

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম : ওষুধবিজ্ঞানীদের বিনম্র শ্রদ্ধা: অধ্যাপক আ ব ম ফারুক।
লেখক : অধ্যাপক আ ব ম ফারুক, পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার; সাবেক চেয়ারম্যান,

ফার্মেসি বিভাগ ও ওষুধ প্রযুক্তি বিভাগ; সাবেক ডিন, ফার্মেসি অনুষদ; ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেশের ওষুধবিজ্ঞানী বা ফার্মাসিস্টদের কাছে মোহাম্মদ নাসিম ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওষুধ সেক্টরে তিনি যে অবদান রেখে গেছেন তা এখন পর্যন্ত অতুলনীয়। বিশেষ করে ওষুধবিজ্ঞানীদের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেগুলো যদি ধরে রেখে অব্যাহত রাখা যায়, তাহলে তা দেশের স্বাস্থ্য সেক্টরে এক বিরাট ইতিবাচক পরিবর্তন আনবে। তাঁর প্রয়াণে তাই ওষুধবিজ্ঞানীরা একান্ত শোকগ্রস্ত।

ওষুধবিজ্ঞান যেহেতু চিকিৎসকদের মতোই সরকার স্বীকৃত একটি পেশা, তাই বাংলাদেশের ফার্মাসিস্টদেরকে গ্র্যাজুয়েশনের পর আইন অনুযায়ী নিবন্ধিত করার জন্য ‘বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল’ সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু কতিপয় সুযোগসন্ধানীদের হীন স্বার্থে ২০০৩ সাল থেকে এই নিবন্ধন প্রদান হঠাত্ বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ওষুধবিজ্ঞানে সদ্য গ্র্যাজুয়েটরা এর ফলে নিবন্ধিত হতে পারছিলেন না। ২০০৯ সালে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে সঙ্গে নিয়ে সেই সময়কার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই অচলাবস্থার অবসান করেন। এর ফলে দেশের প্রায় সাত হাজার ফার্মাসিস্ট এই পেশায় নিবন্ধিত হয়ে ওষুধবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি লাভ করেন। নবীন পেশাজীবীদের পক্ষে এই অবদান ভুলে যাওয়ার নয়।

তৃতীয় জাতীয় ওষুধনীতি প্রণয়নের কাজ স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে শুরু হলেও এটি পূর্ণাঙ্গ আকারে ঘোষিত হয় ২০১৬ সালে। এটি ছিল ১৯৮২ সালের যুগান্তকারী প্রথম জাতীয় ওষুধনীতির পর আরেকটি উল্লেখযোগ্য ওষুধনীতি। কারণ এটি ছিল এই উপমহাদেশ ও সমগ্র পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে একমাত্র জাতীয় ওষুধনীতি, যেখানে আধুনিক বা এলোপ্যাথি চিকিত্সাবিজ্ঞানের পাশাপাশি আয়ুর্বেদীয়, ইউনানি, হার্বাল, হোমিওপ্যাথি ও বায়োকেমিক শাস্ত্রগুলোকে নিয়ে প্রণীত ও এক ছাতার নিচে নিয়ে আসা একটি জাতীয় ওষুধনীতি।

এই ওষুধনীতিতে দেশের জন্য প্রথমবার ১) এলোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদীয়, ইউনানি, হোমিওপ্যাথি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাও প্রণয়ন করা হয়; ২) প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে এমন ওষুধের তালিকা বা ওটিসি ড্রাগ লিস্টও তৈরি করা হয়; ৩) নিম্নমান, নকল ও ভেজাল ওষুধ বন্ধ করতে এলোপ্যাথ, আয়ুর্বেদীয়, ইউনানি, হার্বাল, হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ উত্পাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস বা জিএমপি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করা হয়; ৪) যেকোনো শাস্ত্রের কোনো ওষুধ ব্যবহার করে রোগী ক্ষতিগ্রস্ত হলে উত্পাদনকারী কম্পানি ও বিক্রেতা ফার্মেসি উভয়কেই ক্ষতিপূরণ প্রদানে বাধ্যতার নিয়ম করা হয়; এবং ৫) জনগণকে নকল, ভেজাল, নিম্নমান ও অনিবন্ধিত চোরাচালানকৃত-মেয়াদোত্তীর্ণ ওষুধের হাত থেকে রক্ষা ও নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি বন্ধ করতে, সেই সঙ্গে ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে দেশের সব ছোট-বড় সরকারি-বেসরকারি হাসপাতালে ‘হসপিটাল ফার্মেসি’ এবং সাধারণ্যে ওষুধের খুচরা বিক্রি পর্যায়ে ‘মডেল ফার্মেসি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রমিক ১ থেকে ৫ পর্যন্ত সবগুলো রোগীবান্ধব সিদ্ধান্তই এই দেশের জন্য প্রথমবার নেওয়া এবং আগের কোনো সরকারই সমস্যার এতটা গভীরে যায়নি। নাসিম সাহেব গিয়েছিলেন এবং তিনি আন্তরিক বিশ্বাস থেকেই ওষুধনীতি প্রণয়ন উপকমিটিকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়েছিলেন। তাঁর এসব কাজ, বিশেষ করে ‘হসপিটাল ফার্মেসি’ ও ‘মডেল ফার্মেসি’ চালুর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে রোগীদের নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট বা ওষুধবিজ্ঞানীদের পেশাগত অধিকার স্বীকার করে নেওয়ার বিষয়টির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাত্পর্য রয়েছে। বারান্তরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে এ দেশের ওষুধ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ২০১০ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে এ দেশে দ্বিতীয়বার শিশুমৃত্যুর ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতা উভয় মহলই প্রতিবাদমুখর হন। তার ফলে মহান জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি দেশের সবগুলো এলোপ্যাথিক ওষুধ কারখানা পরিদর্শন করে তাদের মানসম্পন্ন ওষুধ উত্পাদনের সক্ষমতা বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন প্রদানের জন্য একটি বিশেষজ্ঞ পরিদর্শন কমিটি গঠন করেন। কয়েক বছর ধরে দেশের সবগুলো কারখানা উপর্যুপরি পরিদর্শনের পর এই কমিটি ২০১৬ সালে তাদের চূড়ান্ত রিপোর্টে ২০টি ওষুধ কম্পানির লাইসেন্স বাতিলসহ দেশের মোট ৬২টি এলোপ্যাথিক ওষুধ কারখানার বিরুদ্ধে জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এটি ছিল বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব ঘটনা। কারণ বিগত কোনো সরকারই এসব কালো ওষুধ কম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পায়নি। এতগুলো কম্পানির বিরুদ্ধে তো নয়ই। তাদের কালো টাকার দাপট এতই বেশি যে সুস্থ মানুষকেও কালো বানাতে তাদের খুব সময় লাগে না। কিন্তু নাসিম সাহেব সেই সাহস দেখিয়েছিলেন। সেদিন মাননীয় উচ্চ ও সর্বোচ্চ আদালতও জনগণের পক্ষে যে ন্যায়সংগত সহমর্মিতা দেখিয়েছিলেন তার কারণে বেশ কিছু আমলাতান্ত্রিক বাধা অতিক্রম করে এসব সুপারিশ সম্পূর্ণতা না হলেও বেশির ভাগই তিনি বাস্তবায়ন করতে পেরেছিলেন। জনগণকে মানসম্পন্ন ওষুধ সরবরাহের ক্ষেত্রে বেশ কিছুটা অগ্রগতির জন্য দেশের ওষুধবিজ্ঞানীরা তাই তখনকার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে ঋণী।

তাঁর মন্ত্রিত্ব মেয়াদের শেষ দিকে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। জাতীয় ওষুধনীতি ২০১৬ অনুযায়ী রোগীদের জন্য ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা সরকারের সিদ্ধান্তের প্রতিফলন হিসেবে দেশের সব সরকারি হাসপাতালে ‘হসপিটাল ফার্মেসি’ প্রতিষ্ঠার লক্ষ্যে এক হাজার গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের পদ সৃষ্টি ও তাদের জন্য একটি ‘ডিরেক্টরেট অব ফার্মাসিউটিক্যাল সার্ভিস’ বা ‘ওষুধ সেবা পরিদপ্তর’ প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়ে গেছেন। যথাযথ সরকারি নিয়মনীতি মেনেই তা করা হয়েছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের হাতে গোনা কয়েকটি অত্যন্ত গরিব দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই এই ‘হসপিটাল ফার্মেসি’ ব্যবস্থা রয়েছে। বিষয়টি এখন স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে বাস্তবায়নের অপেক্ষায় আছে। আমরা আশা করি, সরকার যেহেতু ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার স্বার্থে এ বিষয়ে অত্যন্ত আন্তরিক, তাই দ্রুতই এই অপেক্ষার পালা শেষ হবে। ফলে দেশের জনস্বাস্থ্য ও ওষুধ খাতের উন্নয়নে এটি হবে এই সরকারের জন্য আরেকটি মাইলফলক সাফল্য।

দীর্ঘ সময় মন্ত্রী থাকাকালে তাঁর কিছু কাজের জন্য তিনি সমালোচিত হতেই পারেন। গুরুতর কোনো অভিযোগ থাকলে সরকার হয়তো সেগুলো খতিয়ে দেখবে। কিন্তু আমরা ফার্মাসিস্টরা তাঁকে নিয়ে আলোচনার সময় যতটুকু আমরা জানি তা নিয়েই আলোচনা করব। ওষুধবিজ্ঞানীদের এতকাল ধরে সরকারগুলো শুধু অবমূল্যায়নই করে এসেছে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে ওষুধবিজ্ঞানী মনে না করে যেভাবে ওষুধের মুদি দোকানের কম্পাউন্ডার বা টেকনিশিয়ান মনে করা হয়েছে তাতে আমাদের অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু দেশের স্বাস্থ্য ও ওষুধ খাতের উন্নয়নে ওষুধবিজ্ঞানীদের ভূমিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোর মতানুযায়ী নাসিম সাহেব ও আরো কেউ কেউ যে সঠিকভাবে মূল্যায়ন করেছেন এবং করেন তার জন্য আমরা আশাবাদী হতে চাই।

ফার্মাসিস্টদের প্রশংসায় তিনি সব সময়েই ছিলেন উচ্চকণ্ঠ। আমরা ফার্মাসিস্টরা যে দেশের বার্ষিক চাহিদার ৯৮ শতাংশ দেশেই উৎপাদন করি, দেশে যে বছরে প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকার ওষুধ উত্পাদিত হয়, আমরা যে দেশের চাহিদা মিটিয়ে ১৪১টি দেশে (বর্তমানে ১৫২) ওষুধ রপ্তানি করি, এগুলো তিনি প্রায়ই তাঁর বক্তৃতায় উল্লেখ করতেন। বাংলাদেশে মডেল ফার্মেসি প্রতিষ্ঠায় তাঁর আন্তরিকতা ছিল প্রশ্নাতীত। তিনি জানতেন এটি হচ্ছে বিরুদ্ধ স্রোতে যাত্রা, যা রাজনীতিকরা সচরাচর করতে চান না। কিন্তু মডেল ফার্মেসি ইস্যুতে তিনি সেই কাজটি করেছেন। হাঁটতে তাঁর কষ্ট হতো। কিন্তু তবু তিনি বলতেন, ‘গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের দায়িত্ব দিয়ে কেউ মডেল ফার্মেসি খুললে বাংলাদেশের যেখানেই হোক. যত দূরেই হোক— আমি উদ্বোধন করতে যেতে রাজি আছি।’ আরো বলতেন, ‘আমাদের দেশের ওষুধের দোকানগুলো এভাবে চলতে পারে না। এখন যেভাবে আছে এগুলোর রিনিউয়াল আর হবে না। রিনিউ করতে হলে মডেল ফার্মেসির নিয়মে করতে হবে।’ ‘ওষুধের নতুন দোকানের পারমিশন দেওয়া বন্ধ করে দিয়েছি। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা যদি কেউ মডেল ফার্মেসির মালিক হিসেবে খুলতে চায়, আসেন। যদি ড্রাগ (অ্যাডমিনিস্ট্রেশন) থেকে পারমিশন না দেয়, আমার কাছে আসবেন। আমি লাইসেন্স দেব।’

বাংলাদেশের ওষুধবিজ্ঞানীরা সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীকে তাঁর জোরালো অবদানের জন্য দীর্ঘদিন মনে রাখবে। তাঁকে আমাদের বিনম্র শ্রদ্ধা। রাব্বুল আলামিনের কাছে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

তারিখঃ ৩০/০৬/২০

স্বাস্থ্য অধিদপ্তরের নিকট হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের আবেদন
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত আবেদন করেছে।

অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে রবিবার (৩ মে) এ আবেদনের ২টি কপি হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে আলোচনা করেন বিপিএফ-এর নেতারা।

আবেদনে উল্লেখ করা হয়, ‘আমরা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা দেশের ক্রান্তিলগ্নে ঔষধের সরবরাহ ঠিক রেখে দেশের মানুষের পাশে আছি। আমাদের কাজের পরিধি বাড়ানোর জন্য হাসপাতালগুলোতে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার  নীতিমালা অনুসরণ করে। এই মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অনেক বেগ পাচ্ছেন। আমরা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা এই ক্রান্তিকালে বসে থাকতে পারিনা।’

আবেদনে আরও বলা হয়, দেশের এই ক্রান্তিকালে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা স্বেচ্ছাসেবক  হিসেবে কাজ করতে প্রস্তুত আছে বলে জানায় বিপিএফ।

এসময় বিপিএফ-এর সভাপতি হারুন অর রশীদের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান পাপ্পু এবং সদস্য মাহামুদুল হাসান গাজ্জালী সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ফার্মাসিস্টদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের ব্যাপারে সহযোগিতা এবং আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে বিপিএফ-এর নেতাদের আশ্বস্ত করেন।

করোনা ভাইরাসের মতো ব্যাকটেরিয়াল মহামারি ঠেকাতে হসপিটাল ফার্মাসিস্ট থাকা প্রয়োজন।
লেখক : মো. আজিবুর রহমান (এম ফার্ম, এমবিএ, পিজিডি এইএম)।

এন্টিবায়োটিক এর অপব্যবহারের ফলে করোনা ভাইরাসের মতো হতে পারে ব্যাকটেরিয়াল মহামারি।    বাংলাদেশে এন্টিবায়োটিক এর ব্যাবহার অনিয়ন্ত্রিত। যে কোনো ফার্মেসিতে গেলেই অনায়াসে পাওয়া জায় এন্টিবায়োটিক। বাবহারে নেই কনো সতর্কতা, জানানো হয়না কোন মাত্রায় কতদিন খেতে হবে ও পার্শ্বপ্রতিক্রিয়ার নির্দেশনা।অপ্রয়োজনে অনিয়ন্ত্রিত ভাবে প্রয়োগ করা হচ্ছে এন্টিবায়োটিক।গ্রামের গ্রাম্য ডাক্তারদের সর্ব রোগের ঔষধে পরিনত হয়েছে এন্টিবায়োটিক এর ব্যাবহার।

এই এন্টিবায়োটিক এর সঠিক ব্যাবহার নিশ্চিত করার জন্য প্রয়োজন হসপিটাল ফার্মাসিস্ট। প্রতিটি হাসপাতালে হসপিটাল গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা প্রয়োজন ফার্মাসিস্ট এন্টিবায়োটিক এর সঠিক ব্যাবহার নিশ্চিত করতে পারবে রুগীদের এন্টিবায়োটিক এর ব্যাবহার সম্পর্কে বিস্থারিত ধারণা দিবে এর পার্শ্বপ্রতিক্রিয়া জানাবে তখনই নিশ্চিত হবে এন্টিবায়োটিক এর সঠিক ব্যাবহার। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও হসপিটাল ফার্মাসিস্ট বাধ্যতামূলক করতে হবে। এবং প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধে আইনের প্রয়োগের ক্ষেত্রে আরো কঠোর হতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে এন্টিবায়োটিক ব্যাবহার হচ্ছে তো সমস্যা কোথায়, অসুস্থ হলেতো ওষুধ খেতেই হবে।হা ওষুধ খাবেন তবে অসুস্থ হলে সঠিক রোগ নির্ণয় করে সঠিক ওষুধ সঠিক মাত্রায় থেতে হবে।

আমাদের একটু ঠাণ্ডা একটু জ্বর একটু হাঁচি কাশি হলেই ডাক্তারের পরামর্শ ছারাই ঔষধের দোকানে গিয়ে এন্টিবায়োটিক চাই, ওষুধের দোকানদার এন্টিবায়োটিক দিয়ে থাকেন তাহার নিজের ইচ্ছে মতো। কিন্তু এসব বেশির ভাগ সাধারণ রোগের জন্য এন্টিবায়োটিক খাওয়ায়র প্রয়োজন হয়না। এসব বেশির ভাগ অসুখ ওষুধ ছারাই ভালো হয়ে যায়।

অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যাবহার করলে ও সঠিক রোগের জন্য সঠিক এন্টিবায়োটিক সঠিক মাত্রায় প্রয়োগ কোরতে না পারলে জীবাণু না মরে আরও শক্তিশালী হয়ে বাসা বাধে শরীরে। এখন প্রশ্ন হচ্ছে জীবাণু না মরলে না মরবে আরও শক্তিশালী কিভাবে হবে! হা এই প্রশ্নের উত্তর জানলেই বুঝতে পাড়বেন ব্যাকটেরিয়া কিভাবে করোনা ভাইরাসের মতো মহামারি ডেকে আনতে পারে পৃথিবীতে।

কারন আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর জীবাণুর উপস্থিতিতে বিভিন্ন অসুখ হয়ে থাকে তাই সুস্থ হওয়ার জন্য ক্ষতিকর জীবাণু মারা প্রয়োজন হয়ে পরে, তাই জীবাণু (ব্যাকটেরিয়া) মারার জন্য  এন্টিবায়োটিক প্রয়োগ করা হয় কিন্তু সঠিক জীবাণু মারার জন্য সঠিক এন্টিবায়োটিক সঠিক মাত্রায় প্রয়োগ করতে না পারলে জীবাণু মারা যায়না বরং জীবাণু ওই এন্টিবায়োটিকটাকে জিবানুর জন্য ক্ষতিকর হিসেবে চিনে ফেলে এবং জীবাণুর শরীরে ওই এন্টিবায়োটিক এর বিরুদ্ধে স্বাভাবিক ভাবেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যেকারনে পরবর্তীতে ওই সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করলেও আর জীবাণু মারা যায়না। এটা প্রতিটি প্রাণীর একটি সৃষ্টিকর্তা কর্তৃক প্রদ্যোত প্রতিকূল পরিবেশে সারভাইভাল (বেচে থাকার) ক্ষমতা।

বুঝতে আরেকটু সহজ হবে যদি বুজতে পারেন ভ্যাক্সিন মানুষের শরীরে কিভাবে কাজ করে বুজতে পারলে। ভাইরাস মারার সরাসরি কোনো এন্টিবায়োটিক বা ঔষধ আবিস্কার হয়নি কিন্তু প্রাণীর শরীরের এই  নিজস্ব সারভাইভাল বেচে থাকার) ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করা হয় ভ্যাক্সিন এর মাধ্যমে। এখন জানাযাক ভ্যাক্সিন কি এবং কিভাবে মানুষের শবরীরে কাজ অরে।

ভ্যাক্সিন হচ্ছে যে ভাইরাসের আমাদের শরীরে অসুখ সৃষ্টি করে সে ভাইরাস এর অকার্যকর অবস্থা অথবা ওই ভাইরাসেরই টক্সিন অথবা ওই ভাইরাসের বাহ্যিক প্রোটিনের। ভাইরাসেরই টক্সিন অথবা ওই ভাইরাসের বাহ্যিক প্রোটিনের মাধ্যমে ভ্যাক্সিন তৈরি করা হয়। তার মানে হচ্ছে শরীরের ভিতরের জীবিত ভাইরাস মারার জন্য ঐ ভাইরাসকেই মৃত অথবা অকার্যকর অবস্থায় আমাদের শরীরে প্রবেশ করানো হয় যাতে আমাদের শরীর ঐ ক্ষতিকর জীবাণুটারকে চিনতে পারে এবং ঐ ভাইরাসের বিরুধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।তাই ভ্যাক্সিন নিদিষ্ট সময়ের ব্যাবধানে তিনটি মাত্রা (ডোজ) এর মাধ্যমে শরীরে ইঞ্জেক্সনের মাধ্যমে প্রবেশ করানো হয়। তখন আমাদের শরীর ওই অপরিচিত ক্ষতিকর জীবাণুটার বিরুদ্ধে এন্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।পরবর্তীতে ঐ জীবিত ভাইরাস শরীরে প্রবেশ করলে এন্টিবডি ভাইরাস মেরে ফেলে।

ঠিক এই প্রক্রিয়ায় অন্যান্য জীবাণু অপর্যাপ্ত মাত্রায় ও অপ্রয়োজনে এন্টিবায়োটিক এর ব্যাবহারে ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক গুলোকে চিনে ফেলছে প্রতিনিয়ত এবং ব্যাকটেরিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা এন্টিবডি তৈরি হচ্ছে প্রতিনিয়ত।চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করে ও অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক সেবন করে ব্যাকটেরিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা এন্টিবডি তৈরি করতে সাহায্য করছি আমরা নিজেরাই।

এন্টিবায়োটিক সেবনের নিয়ম হচ্ছে সঠিক রোগ নির্ণয় করে ঐ রোগের জন্য যে জীবাণুটা দায়ী সেই জীবাণুটা মারার জন্য যেই এন্টিবায়োটিকটি অধিকতর কার্যকর সে এন্টিবায়োটিকটি প্রয়োগ করা। আবার সঠিক এন্টিবায়োটিক সঠিক মাত্রায় প্রয়োগ না হলে জীবাণু মরতে মরতে বেছে যাবে আর বেছে গেলে আরও শক্তিশালী আকার ধারন করবে।

সেই ১৯২৮ সালে এলেক্সাজান্ডার ফ্লেমিং প্রথম এন্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, সেই থেকে অনেক গ্রুপের এন্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে কিন্তু নতুন গ্রুপের চাইতে একই গ্রুপের নতুন জেনারেশন  বেশি আপগ্রেডেশন হয়েছে।

কিন্তু খুব ভয়ের বিষয় হচ্ছে অনিয়ন্তিত ভাবে ব্যাবহার করার ফলে বেশির ভাগ এন্টিবায়োটিকে এখন আর জিবানু মারা যাচ্ছেনা মানে এন্টিবায়োটিক গুলো জীবাণুর শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে।

কি করবেন ভবিষ্যতে যখন কোন এন্টিবায়োটিক আর কাজ করবেনা তখন আর করোনা ভাইরাসের আর দরকার হবেনা সাধারণ যে কোন সংক্রমণ থেকে মানুষ মারা পরবে।

হাজার হাজার জীবাণু আমাদের খেয়ে ফেলার জন্য সর্বদা উদগ্রীব হয়ে আছে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে বেচে আছি আর যখন প্রতিরোধ করতে পারিনা তখন জীবাণু মারার জন্য  শরণাপন্ন হতে হয় এন্টিবায়োটিকের কাছে। সেই এন্টিবায়োটিক গুলো আমরা অযাচিত ব্যাবহার করে জীবাণুগুলোর শরীরে এন্টিবায়োটিক এর বিরুধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলছি। এন্টিবায়োটিক কাজনা করার জন্য অনেক মানুষ মারা যাচ্ছেন প্রতিনিয়ত। ভালো হচ্ছেনা অসুখ।

আমি লেখাটি মেডিক্যাল এর ভাষায় লেখিনি খুবই সাধারণ সরল ভাষায় লেখাটি লিখেছি যাতেকরে সবাই আমরা এন্টিবায়োটিক এর প্রয়োজনীয়তা এর গুরুত্ত অনুধাবন করতে পারি এবং  এন্টিবায়োটিক এর  ব্যাবহার এর ক্ষেত্রে  সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারি।

লেখক : মো. আজিবুর রহমান (এম ফার্ম, এমবিএ, পিজিডি এইএম)।

ইমেইলঃ aziburewu@gmail.com

তারিখঃ ৩০/০৪/২০

বিসিএস এর মাধ্যমে ফার্মাসিস্টদের সকল হাসপাতালে নিয়োগ দেয়া হোক।
বিডিনিউজ এক্সপ্রেসঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর এই খাতটিতে ফার্মাসিস্টদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন। গত ১৬ এপ্রিল এইইডিসিআর এর ব্রিফিং এ ফার্মাসিস্টদের ও ফার্মাসিউটিক্যাল এর অবদান এর কথা স্বীকার করে ফার্মাসিস্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ফার্মাসিস্টদের প্রতি তাদের এই সহযোগিতা অব্যাহত থাগবে আশাকরি। তিনি অনুপ্রাণিত করেছেন ফার্মাসিউটিক্যাল কম্পানির সকল ম্যানেজিং ডিরেক্টর, মালিক, ফার্মাসিস্টসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে।

জাতীয় ও আন্তর্জাতিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উপেক্ষা করে ফার্মাসিস্টগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের ওষুধ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন দেশের এই ক্রান্তিকালে। আর আজকের স্বাস্থ্য অধিদপ্তরের স্বীকৃতিতে সবাই অনেক উজ্জীবিত ও অনুপ্রাণিত।

এখনই সময় সরকারের ফার্মাসিস্ট ও ফার্মাসিউটিক্যাল নিয়ে চিন্তা করার। স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ করার। হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্ট না থাকায় বাংলাদেশের স্বাস্থ্য খাত অপূর্ণ। ডাক্তারগণও আজ ক্লান্ত। কারণ ফার্মাসিস্ট পারে হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে কাজ করে চিকিৎসকদের সহযোগিতা করতে।

উন্নত বিশ্বের মতো ডাক্তার সঠিক রোগ নির্ণয় করবে আর ফার্মাসিস্টগণ সঠিক ওষুধ নিরাপদভাবে প্রয়োগ করতে সহযোগিতা করবে। তবেই বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত হবে। বন্ধ হবে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধের ব্যবহার। রোগী জানবে কোন ওষুধ কখন খেতে হয়, ওষুধ কিভাবে কাজ করে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ওষুধের সঠিক মাত্রার ব্যবহার। তখন ডাক্তারগণ রোগীর রোগ নির্ণয়ে অধিক মনোযোগী হতে পারবে। সুরক্ষিত হবে স্বাস্থ্যসেবার মান।

বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে চিকিৎসা ব্যবস্থার ওপর। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা নিতে যাওয়ার উপচে পরা ভিড় কমে যাবে। সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। বাংলাদেশ যেমন ওষুধ রপ্তানিতে এগিয়ে তেমনি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে বিদেশি রোগীদের বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে উদ্বুদ্ধ করতে পারে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা।

বিসিএস এর মাধ্যমে সকল হাসপাতালে নিয়োগ এবং সকল প্রাইভেট হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের হত দরিদ্র থেকে দরিদ্র ও সকল স্তরের মানুষের মাঝে বিনামূলে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। তাই এসেনসিয়াল ড্রাগস কম্পানি লিমিটেডের (ইডিসিএল) ওষুধ উৎপাদন আরো বাড়ানোর জন্য সরকারি বিনিয়োগ বাড়ানো যেতে পারে।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনেক পরিবর্তন এসেছে। ডাক্তারের ব্যবস্থাপত্র বিহীন ও অপ্রয়োজনীয় ওষুধ বিক্রি বন্ধের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটিভিত্তিক ফার্মেসি (মডেল ফার্মেসি)। যেখানে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। যদিও ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার পরে অনেক মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট রাখা হয় না। এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।

আজ দেশের এই মহামারির মধ্যেও অনেক ফার্মাসিস্টগণ ভলান্টিয়ার হিসেবে হসপিটাল ফার্মাসিস্ট হয়ে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কাছে আগ্রহ জানিয়েছেন। ফার্মাসিস্টদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে কাজে লাগানো যেতে পারে।

লেখক : মো. আজিবুর রহমান (এম ফার্ম, এমবিএ, পিজিডি এইএম)।

তারিখঃ ১৮/০৪/২০

ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবার অগ্রগতির স্বার্থে ফার্মাসিস্টদের দিকে নজর দিন।
বিডিনিউজ এক্সপ্রেসঃ ফার্মাসিস্টগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ওষুধ উৎপাদনে। বাংলাদেশের হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও ফার্মাসিস্টগণ অনুপস্থিত নেই ওষুধ উৎপাদনে। সরকারি ফার্মাসিউটিক্যাল এসেনশিয়াল ড্রাগস কম্পানি লিমিটেডসহ অন্যান্য ফার্মাসিউটিক্যাল কম্পানির ফার্মাসিস্টগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু পত্রিকার পাতা খুললেই দেখা যাচ্ছে শুধু ডাক্তারদের অবদানের কথা। ফার্মাসিস্টদের নাম নেই পত্রিকার শিরোনামে। নেই সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিদের মুখেও।

এই দুঃখ নিয়ে কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আসাদুল ইসলাম স‍্যার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ স‍্যারের সাথে। মাননীয় সচিব স‍্যার ও ডিজি স‍্যারকে বলি, আমরা জানি এই করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের অবদান অনেক কিন্তু ফার্মাসিস্টদের অবদানও কম নয়। তাই চিকিৎসকদের পাশাপাশি ফার্মাসিস্টদের কথাও একটু গণমাধ্যমে প্রকাশ করুন। তারা কাজে উৎসাহিত হবে। জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের সংক্রমণের ভয় উপেক্ষা করে ফার্মাসিস্টগণ ওষুধ উৎপাদন করে যাচ্ছেন।

উভয়ই আমাকে আশ্বস্ত করে বলেন, আমি ফার্মাসিস্টদের অবদানের কথা শিকার করি এবং অবশ্যই তা প্রকাশ করব। দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ফার্মাসিস্টদের যুক্ত করার বিষয়ে একমত প্রকাশ করেন। বাংলাদেশ সরকারের প্রণোদনা বাজেট এর কিছু অংশ ফার্মাসিউটিক্যাল কম্পানিতে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও উৎপাদন শ্রমিকদের মাঝে ঝুঁকি ভাতা হিসেবে প্রদান করার জন্য অনুরোধ করি। সাস্থ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ স্যার বিষয়টি অনুধাবন করতে পারেন এবং গতকাল ১৬/০৪/২০২০ তারিখ এইইডিসিআর এর ব্রিফিং এ ফার্মাসিস্টদের ও ফার্মাসিউটিক্যাল এর অবদান এর কথা স্বীকার করে ফার্মাসিস্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন আজ আমরা অনুপ্রাণিত। ফার্মাসিস্টদের প্রতি তাদের এই সহযোগিতা অব্যাহত থাগবে আশাকরি।

দেশে পর্যাপ্ত নিবন্ধনপ্রাপ্ত ফার্মাসিস্ট রয়েছে তাদেরকে সঠিকভবে কজে লাগাতে পারলে স্বাস্থ্যসেবার মান আরো সমৃদ্ধ ও নিরাপদ হতো। আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার কাছে ওষুধ এর জন্য সাহায্য চেয়েছেন। কিন্তু এই সাহায্য বাংলাদেশের কাছে চাইলে খুশি হতাম। কারণ ওষুধ রপ্তানিতে বাংলাদেশের সকল ধরনের সক্ষমতা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজও স্বাস্থ্য অধিদপ্তর ডিপ্লোমা ফার্মাসিস্টদের দিয়ে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের কাজ চালিয়ে দিচ্ছেন এবং হাসপাতালে নিয়োগ দিয়ে যাচ্ছেন। যেখানে উন্নত বিশ্বে ফার্মাসিস্ট বলতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকেই বুঝায়।

করোনাভাইরাসের ওষুধ উৎপাদন নিয়ে বিভিন্ন কম্পানি নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন। কিন্তু এখানে সরকারি সমন্বয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক বা সহকারী অধ্যাপক আছেন; যারা ড্রাগ ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছন, তাদেরকে কাজে লাগানো যায। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কম্পানির সাহায্য নিয়ে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কারে গবেষণা চালিয়ে যাওয়া যায়।

মুন্সিগঞ্জে নির্মাণাধীন ‘অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্প পার্ক’র নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত। কারণ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বিদেশ থেকে আমদানি করা হয়। এভাবে আমদানি বন্দ থাকলে ওষুধ উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই বলি বাংলাদেশে ওষুধ উৎপাদন বৃদ্ধি করতে বিজ্ঞানীদের প্রতি সরকারি নজরদারি বাড়াতে হবে। তবেই স্বাস্থ্য খাত পরিপূর্ণতা পাবে।

লেখক:

মো. আজিবুর রহমান (এম ফার্ম, এমবিএ, পিজিডি এইএম)।

আমি একজন এ-গ্রেড ফার্মাসিস্ট: মোঃ আবু হাসান লিমন
মোঃ আবু হাসান লিমন

এ-গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট

আমি একজন এ-গ্রেড ফার্মাসিস্ট ঃ একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে ওষুধ উৎপাদন ও সংরক্ষণ, ওষুধ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা, ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সঠিক চিকিৎসাগত প্রয়োগ সাধন করা।

অলভার বলা যাই মেডিসিন স্পেশালিস্ট , আপনার হয়তো ধারণাই নাই একজন ফার্মাসিস্ট মানে কি!

যারা সবসময় অন্য দেশের তুলনা টানেন তাদের জন্য বলি অন্য দেশের ভালো জিনিসগুলো কেন নিতে চান না ভাই, আপনারা তো অনেক জ্ঞান রাখেন সবকিছুতে, তাহলে ফার্মাসিস্ট ইস্যুটা সামনে আসলেই কেন থেমে যান ?

নিজের ভালো তো সবাই বুজেন তাহলে এই যৌক্তিক দাবিগুলো কেন বুঝতে চান না।

একটা হসপিটালে অন্তত একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট থাকা মানে আপনার ওষুধের সঠিক ব্যবহারের নিশ্চয়তা। এত সেনসিটিভ একটা ব্যাপার তবুও কেন এত আন্দোলন করতে হবে আমাদের। এবার বলি কেন একজন ফার্মাসিস্ট আপনার হেলথ এর জন্য বড় ফ্যাক্টর_

● সে আপনাকে পরিপূর্ণ মাত্রার মেডিসিনের নিশ্চয়তা দেয়

● মেডিসিনের সঠিক ব্যবহারের নিশ্চয়তা দেয় একজন ফার্মাসিস্ট

● আপনার মেডিসিনের পরিপূর্ণ সংরক্ষণ তার হাতেই সম্ভব

● আপনার জন্য ভাল মেডিসিনটা সিলেক্ট করেন একজন ফার্মাসিস্ট

● আপনার ব্যবহৃত ওষুধ সম্পর্কে ভাল ধারণাটা ফার্মাসিস্ট দিয়ে থাকেন

● আপনি যে ওষুধটি খাচ্ছেন তার বিশেষ কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা ফার্মাসিস্ট আপনাকে জানাবেন

● ওষুধের অপব্যবহার রোধ একজন ফার্মাসিস্টের দ্বারাই সম্ভব

যারা আগে বলতেন প্রয়োজনীয় ফার্মাসিস্টের অভাবে এটা সম্ভব হচ্ছেনা তাদের সুবিধার জন্য বলি ১৫ হাজারের বেশি রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট বর্তমানে লিপিবদ্ধ এবং প্রতি বছর আরো প্রায় 4 হাজার গ্রাজুয়েট ফার্মাসিস্ট বের হচ্ছেন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সুতরাং প্রতিটি হসপিটালে একজন করে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। আর এই সময় উপযোগী দাবির পেক্ষাপটে দেশের সকল ফার্মাসিস্টদের এক কাতারে এনে আগামী ১৫ ই ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠিত হবে। সকল গ্রাজুয়েট ফার্মাসিস্টদের একটাই দাবি হসপিটাল ফার্মেসি বাস্তবান চাই। তাই উক্ত মানব বন্ধনে সমগ্র বাংলাদেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্ট ভাই-বোনেরা অংশগ্রহণ করে আমাদের দাবি আদায়ে সোচ্ছার হওয়ার জন্য উদ্দত আহবান জানাচ্ছি। কারণ এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বের সাথেই দেখা উচিৎ । আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদেরকেই আদায় করে নিতে হবে আর সেজন্য আমাদেরকে এক হয়ে থাকতে হবে।

শুভেচ্ছান্তে

মোঃ আবু হাসান লিমন

এ-গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট

Creator Admin

হসপিটাল ফার্মেসি বাস্তবায়ন চাই।

সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ জরুরি
এম মোসাদ্দেক হোসেন : সহসভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

সুভাষ সিংহ রায় : সাবেক সহসভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল;

গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস যাকে পশ্চিমা চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়, তিনিই প্রথম ওষুধের যুক্তিসঙ্গত পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। হিপোক্রেটিসই চিকিৎসকদের জন্য ‘হিপোক্রেটিক ওথ’ চালু করেছিলেন, যা এখনও প্রাসঙ্গিক এবং আজ অবধি ব্যবহার হয়ে আসছে। রোগকে তখনই প্রথম Acute, Chronic, Endemic and Epidemic হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর এ রোগ নিরাময়ের জন্য প্রয়োজন যথাসময়ে যথার্থ ওষুধ। তার জন্য প্রয়োজন একটি পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাপনা। ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স- এ তিন পেশার সমন্বয় না ঘটলে কোনোভাবেই উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্ভব নয়। আমরা খুব ভালোভাবেই জানি, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি হচ্ছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের অন্যতম করণীয় হিসেবে চিহ্নিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের এই আকাক্সক্ষাটি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক) অনুসারে জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব এবং অনুচ্ছেদ ১৮(১) অনুসারে জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

দেশে বর্তমানে জনগণ সরকারি ও বেসরকারি খাতে যে স্বাস্থ্যসেবা পাচ্ছে, তা পরিসর ও গুণগত মানের দিক থেকে আরও উন্নত করা প্রয়োজন। জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর মূলমন্ত্র ছিল ‘সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা’। বর্তমানে দেশে ১৩ হাজার ৪৪২টি কমিউনিটি ক্লিনিক চালু আছে (যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ) এবং এ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক থেকে জনগণকে সীমিত নিরাময় সেবা, প্রতিকার ও প্রতিরোধমূলক সেবাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা; অসংক্রামক রোগ শনাক্তকরণ এবং জরুরি ও জটিল রোগীদের রোগ শনাক্ত নিশ্চিতকরণ ও যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা হচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মা ও শিশু নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করছে। বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা গেছে, গ্রামীণ জনগণ কমিউনিটি ক্লিনিকের সেবায় সন্তুষ্ট। বর্তমানে সমগ্র দেশে মাসে গড়ে ৯৫ লাখ থেকে ১ কোটি সেবাগ্রহীতা কমিউনিটি ক্লিনিকে সেবা নিয়ে থাকেন। ১৯৭৬ সালে ফার্মেসি অধ্যাদেশ জারির মাধ্যমে ফার্মেসিকে একটি পেশাগত বিষয় এবং ফার্মাসিস্টদের পেশাজীবী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। স্বাস্থ্যসেবায় ডাক্তার ও নার্সের ভূমিকা যেমন অপরিসীম, ঠিক তেমনিভাবে ওষুধের সংরক্ষণ, গুণগতমান, সঠিক ওষুধ নির্বাচন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের ভূমিকাও অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্য ও রূপকল্প-২০২১ অর্জনের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় ৯ হাজার ৫৯৮টি পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ-পদায়ন করা হয়েছে। আরও চার হাজার সিনিয়র স্টাফ নার্স এবং ৬০০ মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ০২ মে ২০১৭ তারিখে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩৭৮ জন সহকারী সার্জন এবং ৬৭ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হয়। এ ছাড়া ১০ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন প্রদান করেছেন। এর মধ্যে প্রথম ধাপে ৪ হাজার ৮৯২ জন চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা নিজেদের পেশাগত দক্ষতা দিয়ে ওষুধ শিল্প (উৎপাদন, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা বিধান, গবেষণা ও উন্নয়ন, বিপণন, উৎপাদন পরিকল্পনা, ডিসপেন্সিং, রেগুলেটরি অ্যাফেয়ারস, বিজনেস ডেভেলপমেন্ট ও রফতানি), সরকারি সংস্থা, বেসরকারি হাসপাতাল, কমিউনিটি ফার্মেসি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ওষুধ শিল্পের বিকাশে আমূল পরিবর্তন। বর্তমানে দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদন হচ্ছে এবং ১৮২টি দেশে ওষুধ রফতানি হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ওষুধ রফতানির পরিমাণ ও ওষুধ আমদানিকারী দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওষুধ শিল্পকে সামগ্রিকভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ইতিমধ্যে সরকার ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় একটি এপিআই পার্ক স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

বর্তমানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা দেশের অনেক বড় বড় ওষুধ কোম্পানিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ওষুধের অপব্যবহার রোধ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য দেশে মডেল ফার্মেসি চালু করা হয়েছে। মডেল ফার্মেসিতে প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা ওষুধ সংরক্ষণ, ডিসপেন্স এবং ওষুধ সম্পর্কে তথ্যাদি দেয়ার পাশাপাশি ওষুধ সেবনবিধি সম্পর্কে পরামর্শ প্রদান করে যাচ্ছে। বর্তমানে ২০০টির অধিক মডেল ফার্মেসিতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা কাজ করে যাচ্ছে। তাদের ‘ফার্মেসি ইন-চার্জ/ফার্মেসি ম্যানেজার’ হিসেবে পদায়নের জন্য ফার্মেসি কাউন্সিল উদ্যোগ গ্রহণ করছে। এ ছাড়া এ দেশের কিছুসংখ্যক বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা তথা ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা দক্ষতার সঙ্গে কাজ করে আসছে। আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় ‘হসপিটাল ফার্মাসিস্ট’ ছাড়া গুণগত স্বাস্থ্যসেবা দেয়া আদৌ সম্ভব নয়। আমাদের দেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং ও ওষুধ বিতরণ করা হয়ে থাকে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হাসপাতালে নিযুক্ত হলে এ দেশের হাসপাতালে ডাক্তার, নার্স ও গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সরকারি ও বেসরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য সংস্থায় কর্মসংস্থানের ব্যবস্থা এবং তাদের পদোন্নতির সুযোগ করে স্বাস্থ্যসেবাকে আরও উন্নতকরণের বিষয়টি এখন সময়ের দাবি। ২০০৭ সালের তথ্য অনুসারে দেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের সংখ্যা ছিল ২ হাজার ৭৬০, যা বর্তমানে ১৩ হাজার ৪০০। বর্তমানে ১২টি সরকারি ও ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর গড়ে চার হাজার ফার্মেসি গ্র্যাজুয়েট বের হচ্ছে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন পাচ্ছে। তবে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে না।

আমরা জানি, জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর ২৪নং অনুচ্ছেদে স্বাস্থ্যবিষয়ক মানবসম্পদ থেকে জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ সুফল অর্জনের লক্ষ্যে সর্বস্তরের জন্য একটি সঠিক ও চাহিদাভিত্তিক মানবসম্পদ উন্নয়ন পদ্ধতি গড়ে তোলা এবং চাহিদা অনুযায়ী স্বাস্থ্য জনশক্তির সব স্তরে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলির নীতিমালা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

তাছাড়া জাতীয় ওষুধনীতি ২০১৬-এর ৪.৩ অনুচ্ছেদে ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। উল্লেখ্য, ৪.৩ অনুচ্ছেদের ‘ঙ’ উপ-অনুচ্ছেদে দেশে পর্যায়ক্রমে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে ‘হসপিটাল ফার্মেসি’ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন দেশের হাসপাতালে কর্মরত ফার্মাসিস্টদের তুলনামূলক বিবরণী :

মালয়েশিয়া : ফার্মাসিস্ট ও জনসংখ্যার আনুপাতিক হার=১:২৩১৫

সিঙ্গাপুর : ফার্মাসিস্ট ও জনসংখ্যার আনুপাতিক হার=১:২১৩০

ইংল্যান্ড : ফার্মাসিস্ট ও জনসংখ্যার আনুপাতিক হার=১:১০০০

এ অবস্থায় দেশে সরকারি হাসপাতালগুলোয় (জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) ওষুধের নিরাপদ সংরক্ষণ, ওষুধের অপব্যবহার রোধ ও যৌক্তিক ব্যবহারে ফার্মাসিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিক পর্যায়ে ওষুধ বিপণন ও ডিসপেন্সিং ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোয় উন্নততর বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বহির্বিভাগ ফার্মেসিতে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ও আন্তঃবিভাগে প্রতি ৫০ শয্যার বিপরীতে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগদান এবং নিয়োগকৃত ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের অভিজ্ঞতার আলোকে জনশক্তির সব স্তরে পদোন্নতির লক্ষ্যে হাসপাতাল ফার্মেসিতে নিন্মলিখিত পদবিন্যাস করা যেতে পারে। এ পদবিন্যাসের ফলে স্বাস্থ্যব্যবস্থার গুণগত পরিবর্তন হবে অনেকটা ম্যাজিকের মতো।

ধাপ পদের নামকরণ

১ ফার্মাসিস্ট (ক্লিনিক্যাল)/ফার্মাসিস্ট (ফার্মেসি ইন-চার্জ)

২ সিনিয়র ফার্মাসিস্ট (ক্লিনিক্যাল)

৩ উপ-প্রধান ফার্মাসিস্ট

৪ প্রধান ফার্মাসিস্ট

মানুষের মৌলিক চাহিদার অন্যতম ‘স্বাস্থ্যসেবা’কে ত্বরান্বিত করার লক্ষ্যে জনস্বার্থে বিষয়টি খুবই জরুরি। বর্তমান স্বাস্থ্যব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য সরকার অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজি, হেলথের অধীনে ‘ডাইরেক্টরস ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস’ গঠন করে একজন পরিচালকের নেতৃত্বে এ কার্যকর প্রতিষ্ঠান গঠন করা যেতে পারে। পৃথিবীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনার দেশগুলো এটা অনেক আগে থেকেই করে আসছে (http://binfar.kemkes.go.id/en/unit-kerja-dan-pejabat/yanfar/#.WkZWPSOWYdU)।

প্রস্তাবিত পদবিন্যাসের আলোকে হাসপাতালগুলোয় হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের অধীন একটি পরিচালক (হসপিটাল ফার্মেসি) সৃষ্টি করে দুটি উপ-পরিচালক ও চারটি সহকারী পরিচালকের পদ সৃষ্টি করাসহ জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ করা খুবই জরুরি। আমরা নিশ্চিত এ রকম একটি সিদ্ধান্ত বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

এম মোসাদ্দেক হোসেন : সহসভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

সুভাষ সিংহ রায় : সাবেক সহসভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন
বিডিনিউজ এক্সপ্রেসঃ গত ২৫ শে অক্টোবর, শুক্রবার পান্থপথের কে.পি.আর রেষ্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে প্রায় ১৪০ জন সদস্যকে নিয়ে এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে “পিসিসি ইয়ুথ মিট আপ- ২০১৯” উদযাপিত হয়। সকাল ১০ টায় ক্লাব প্রেসিডেন্ট মোঃ এ.কে. আজাদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডীন অধ্যাপক আ.ব.ম. ফারুক স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের প্রোডাকশন ফার্মাসিস্ট এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারী মোঃ জাহিদ হাসান, মেন্টর মোঃ রেজোয়ানুল হক এবং মোঃ বদরুদ্দোজা সরকার। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে উম্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশে ফার্মেসি শিক্ষা এবং ফার্মেসি সেক্টরের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, ফার্মাসিস্টের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। এছাড়াও অতিথিবৃন্দরা ক্লাবের ১৫ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে মেডেল প্রদান, ১০ জন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান এবং ৭ জন র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন। ক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাঁটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যান্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

তারিখঃ ২৬/১০/১৯

ফার্মাসিস্টের অবদান যেন ভুলে না যাই: ড. মো. আব্দুল মুহিত।
লেখকঃ  ড. মো. আব্দুল মুহিত, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা।

বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ এক্সপ্রেসঃ ‘সবার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ’- এই প্রতিপাদ্যটি নিয়ে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ওষুধের নিরাপদ, যৌক্তিক ও কার্যকর ব্যবহার নিশ্চিতকরণে ফার্মাসিস্টদের ভূমিকা অনস্বীকার্য। স্বাস্থ্য সংশ্লিষ্ট যেসব পেশাজীবীকে উন্নত বিশ্বে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হয়, তার মধ্যে ফার্মাসিস্ট অন্যতম। ফার্মাসিস্টদের মূল কাজ হলো উন্নতমানের ওষুধ উৎপাদন, এদের গুণগত মান নিশ্চিতকরণ, সংরক্ষণ, ওষুধ বিক্রয় ও হাসপাতালে রোগীদের মাঝে বিতরণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ প্রদান, নিত্যনতুন ওষুধ উদ্ভাবন ইত্যাদি। অর্থাৎ ওষুধ সম্পর্কিত সব বিষয়ে ফার্মাসিস্টরা বিশেষজ্ঞ হিসেবে সমাদৃত। ওষুধের ব্যবহার কিংবা চিকিৎসা ব্যবস্থার ইতিহাস থেকে জানা যায়, আগেকার দিনে যিনি রোগ নির্ণয় করতেন অর্থাৎ চিকিৎসক, তিনিই বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে রোগীকে প্রদান করতেন। অর্থাৎ রোগ নির্ণয় ও ওষুধ প্রদান দুটিই একজন করতেন। অথচ জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই দুটি ক্ষেত্রে ব্যাপক জ্ঞান সন্নিবেশিত হয়। ফলে একজনের পক্ষে রোগ নির্ণয় এবং ওষুধ প্রস্তুতকরণ জ্ঞান আহরণ ও আত্মস্থ করা দুরূহসাধ্য হয়ে পড়ে। ফলে কাজ দুটি সুচারুভাবে নিরূপণের উদ্দেশ্যে চিকিৎসক ও ফার্মাসিস্ট পেশার উদ্ভব হয়েছে বিংশ শতাব্দীতে এসে। একবিংশ শতাব্দীর এই সময়ে পাশ্চাত্যের উন্নত দেশে ফার্মাসিস্টরা হাসপাতাল, ক্লিনিক কিংবা ওষুধের দোকানে অবশ্যম্ভাবী একজন। একজন মানুষ অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন, এটাই স্বাভাবিক। প্রাথমিকভাবে একজন চিকিৎসক বিভিন্ন ডায়াগনস্টিক উপায়ে রোগীর রোগ নির্ণয় করেন এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন। ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী নার্স সেই রোগীদের সেবা প্রদান করবেন। অন্যদিকে সেই ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী একজন ফার্মাসিস্ট ওষুধ সরবরাহ করবেন।

উন্নত বিশ্বের প্রতিটি শহরে, গ্রামে, পাড়ায় অন্তত একটি করে মডেল মেডিসিন দোকান রয়েছে। যত্রতত্র ওষুধের দোকান দেওয়ার অনুমতি সরকার বা স্থানীয় প্রশাসন থেকে দেওয়া হয় না। সাধারণত জনগণের ঘনত্ব বিবেচনা করে এলাকাভিত্তিক ওষুধের দোকানের অনুমতি দেওয়া হয়ে থাকে। ওষুধের দোকানে একজন দক্ষ ফার্মাসিস্ট ব্যতীত ওষুধ ক্রয়-বিক্রয় আইনত নিষিদ্ধ। তবে ওভার দ্য কাউন্টার ড্রাগ নামে অত্যাবশ্যকীয় কিছু ওষুধ সেই দোকান থেকেই বিনা অনুমতি নিয়ে কিনতে পারবেন। সেখানেও একজন ফার্মাসিস্ট ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য নিবেদিত হন। ব্যবস্থাপত্র ব্যতীত যেহেতু ওষুধ দেওয়া হয় না, ফলে ওষুধের যৌক্তিক ব্যবহার সুনিশ্চিত হয়। বিশেষ করে ঘুমের ওষুধ, মানসিক রোগের ওষুধ, বিষ জাতীয় ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। এ ছাড়া ওষুধ সম্পর্কিত সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার সহজ সমাধান দেওয়া হয়। ওষুধ প্রস্তুতের নিয়মাবলি, ওষুধ গ্রহণের সময় কিংবা ওষুধ সম্পর্কিত নানা তথ্য রোগীদের কিংবা রোগীর আত্মীয়-স্বজনকে দেওয়া হয়। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াতে কোনো পাড়ায় অবস্থিত ওষুধের দোকানে কর্মরত একজন ফার্মাসিস্টকে ওই পাড়ায় আক্রান্ত যে কোনো রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিটেনে ফার্মাসিস্টদের নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওষুধ দিয়ে ব্যবস্থাপত্র প্রদানেরও অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের ডাটাবেজ নিয়মিত হালনাগাদ করার কাজটি করা হয় এখানে। অর্থাৎ একজন রোগীর প্রগ্নোসিস সম্পর্কে তথ্য রয়ে যায়। যার ফলে একটি শহরে রোগের প্রকোপ সম্পর্কে তথ্য জোগান দেওয়া সম্ভব হয়। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে সেখানে একটি কমিউনিটি রোল মডেল স্থাপন করা হয়। ঐতিহাসিকভাবে ফার্মাসিস্টদের দায়িত্ব শুধু ওষুধ উৎপাদন কিংবা বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র আজ বহু বিস্তৃত। রোগীদের ভুল মাত্রায় ওষুধ প্রদানের হার কমে যায়, যদি একজন ফার্মাসিস্টের উপস্থিতিতে ওষুধ প্রদান করা হয়। ওষুধে-ওষুধে প্রতিক্রিয়া, ওষুধ-খাদ্যে প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদান করতে পারে। ফার্মাসিস্টের উপস্থিতির কারণে রোগী কর্তৃক ওষুধের ডোজ নিয়মিত সেবন করা সম্ভব হয়। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপ, যক্ষ্ণা, এইডস, মানসিক রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওষুধ সেবন অপরিহার্য হয়ে পড়ে। এসব ক্ষেত্রে একজন ফার্মাসিস্ট ফোন করার মাধ্যমে হোক কিংবা সশরীরে উপস্থিত হয়ে ওষুধ সেবনে বাধ্য করতে পারেন। ফলে রোগীর কোয়ালিটি অব লাইফ বৃদ্ধি পায়।

একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে প্রাথমিক চিকিৎসা নিতে আসা ১২ শতাংশ রোগীর ক্ষেত্রে মেডিকেশন এরর হয়ে থাকে। যারা পাঁচের অধিক ওষুধ গ্রহণ করে, তাদের ক্ষেত্রে ৩৮ শতাংশ হয়ে থাকে। মেক্সিকোর মতো দেশে এই হার ৫৮ শতাংশ। ধারণা করা হয়, সারাবিশ্বে ৩ শতাংশ প্রেসক্রিপশনে মেডিকেশন এরর হয়ে থাকে। মেডিকেশন এরর নিয়ে আমাদের দেশে কোনো গবেষণা হয় না। তবে নির্দি্বধায় বলা যায়, এই হার অত্যন্ত বেশি। মেডিকেশন এরর হওয়ার কারণে স্বাস্থ্যসেবা ঝুঁকির মধ্যে পড়ে যায়, খরচ বেড়ে যায়, রোগের মাত্রা বৃদ্ধি পায়। মেডিকেশন এরর (ভুল চিকিৎসা ব্যবস্থাপনা) কমিয়ে আনার ক্ষেত্রে ফার্মাসিস্টদের অবদান রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, উন্নত বিশ্বের মতো ক্লিনিক্যাল সাইটে ফার্মাসিস্টের কদর এই দেশ দিতে এখনও অসমর্থ। অথচ পার্শ্ববর্তী ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা কিংবা একাত্তরে পরাজিত শক্তি পাকিস্তান সরকারও হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের গুরুত্ব বুঝে তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্ম ডি (ছয় বছরমেয়াদি) কোর্স চালু করেছে। সেসব দেশে হাসপাতালের ব্যবস্থাপনায় অর্থাৎ ক্লিনিক্যাল সাইটে ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়ার ফলে একজন রোগীর ওষুধ সম্পর্কিত সঠিক এবং নিরাপদ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। ঠিক এ ক্ষেত্রেই আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলানোর কথা দূরে থাক, পার্শ্ববর্তী দেশের সঙ্গেও একই তালে এগিয়ে যেতে পারছি না। জনগণকে সঠিক, নিরাপদ ও কার্যকর ওষুধ সেবা প্রদানে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের কোনো বিকল্প নেই। সব ওষুধের দোকানে এই মুহূর্তে ‘এ’ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া সম্ভব না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের হাত গুটিয়ে বসে থাকার আর কোনো সুযোগ নেই।

সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তারিখঃ ২৫/০৯/১৯

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে “বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম” এর আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবে ২৫ শে সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তি

প্রিয় ফার্মাসিস্টবৃন্দ

আগামী ২৫ শে সেপ্টেম্বর ২০১৯ ইং বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস।বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশে “বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম” বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে দিবসটি পালন করবে। দিবসের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশবরেণ্য ফার্মাসিস্টদের নিয়ে “বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম” জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩ ঘটিকায় একটি আলোচনা সভার আয়োজন করতে যাচ্চ্ছে। সম্মানিত আলোচকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ এবং দেশবরেণ্য ফার্মাসিস্টগণ উক্ত সভায় উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার

হসপিটাল ফার্মেসির গুরুত্ব নিয়ে প্রফেসর আ ব ম ফরুক স্যার মূল প্রবন্ধ পাঠ করবেন। আমরা আশা করবো আগামী ২৫ শে সেপ্টেম্বর ফার্মাসিস্টদের উপস্থিতিতে প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে। আমি যাচ্ছি আপনারা আসছেন তো???

২৫শে সেপ্টেম্বর প্রোগ্রাম কে কেন্দ্র করে গতকালকের মিটিংয়ের কিছু ছবি দেওয়া হলো।

ধন্যবাদ

মেহেদী হাসান তানভীর

সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম।

তারিখঃ ২৩/০৯/১৯