বিএনসিসি ক্লাব এর পক্ষ থেকে গরীব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরন।

বিডিনিউজ এক্সপ্রেসঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরপস (বিএনসিসি) এর সকল এক্স ক্যাডেটস দের নিয়ে গঠিত সংগঠন বিএনসিসি ক্লাব এর পক্ষ থেকে, বিএনসিসি ক্লাব গাজীপুর শাখার সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে গরীব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় তিনি বলেন বিভিন্ন সংগঠন ও বিত্তবান ব্যক্তিগণ এভাবে মানুষের সেবাই এগিয়ে আসলে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও গাজীপুর জেলা বিএনসিসি ক্লাব এর সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনসিসি ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।

 

ঢাকা থেকে অংশগ্রহণ করেন বিএনসিসি ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন, সহ সভাপতি মোঃ আ ফ ম গাজী, সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রাহমান, যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ সাজ্জাদ হোসেন, বিএনসিসি ক্লাবের সিনিয়র নেতা মোঃ নাজমুল হুদা মিঠু, যুগ্ন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় ও কেন্দ্রীয় নেতা মোঃ রবিন, আদিল, রুবেল সহ বিএনসিসি ক্লাবের অনেক এক্স ক্যাডেটস বিন্দ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনসিসি ক্লাবের গাজীপুর ইউনিটের নেতা শাহিনুল ও অনেক ক্যাডেট বিন্দ। উপস্থিত জেলা প্রশাসক মহদয় নিজে দারিয়ে থেকে সকল গরীব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।

তারিখঃ ১৮/০১/১৯