চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ রক্তচাপ সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বিডিনিউজ এক্সপ্রেসঃ গত ১৯মে ২০১৯ইং রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উচ্চ রক্তচাপ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেরকার্ডিওলজি বিভাগে- রক্তচাপ পরিমাপ, র‌্যালি, ভিডিও’র মাধ্যমে উচ্চরক্তচাপ পরিমাপ শিক্ষা ও বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজনকরা হয়। আর্ন্তজাতিক সোসাইটি অব হাইপারটেনশন  কর্তৃক   স্বীকৃত কর্মসূচীর অংশ হিসাবে কার্ডিওলজি বিভাগ চমেক ও সার্ভেয়ার যৌথভাবে আয়োজন করে।বৈজ্ঞানিক সম্মেলনের প্রধান আলোচক ডাঃ প্রবীর কুমার দাশ বলেন- “উচ্চরক্তচাপ স্ট্রোক, হার্ট এ্যাটাক ও কিডনি অকার্যকর হওয়ার ঝুঁকি বাড়ায়দেয়। আসুন আমরা প্রিয়জনদের সাথে উচ্চ রক্তচাপ সম্পর্কে কথা বলি।বাবা-মা এবং প্রিয়জনদের ঝুঁকির সম্মুখিন না করি। আসুন আমরামানুষের মৃত্যুর অন্যতম কারণকে একসাথে প্রতিরোধ করি।” অনুষ্ঠানেরপ্রধান অতিথি ছিলেন- অত্র হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃআকতারুল ইসলাম এবং অন্যান্য বক্তারা হলেন- ডাঃ আশীষ দে, ডাঃমোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, ডাঃ নরেশচন্দ্র রায়, ডাঃ বিপ্লবভট্টাচার্য্য, ডাঃ মোঃ নুর উদ্দিন তারেক, ডাঃ আনিসুল আউয়াল ও ডাঃসন্দীপন দাশ সহ প্রমূখ। তারা প্রত্যেকেই হাইপারটেনশন এর ভয়াবহতাপ্রতিরোধ ও প্রতিকার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডাঃলক্ষিপদ দাস। পরিশেষে সার্ভেয়ার বাংলাদেশ অপারেশন এর রিজিউনাল ম্যানেজার মোঃফারুক হোসেন তালুকদার তার ধন্যবাদ বক্তব্যে উচ্চরক্তচাপ সচেতনতাবৃদ্ধিকল্পে তার কোম্পানির ভূমিকা তুলে ধরেন। কর্মসূচীর পুরো সময় ধরে ৪৫০ জনকে ফ্রি রক্তচাপ পরিমাপ করা হয়। এছাড়াও সচেতনতামূলক বিতরণ করা হয়।