একটু বাতাস ধার দাওঃ কবি শাহিনা খাতুন।

একটু বাতাস ধার দাওঃ কবি শাহিনা খাতুন।

আমি আজও বাতাস ধরতে পারিনি
আমার নাসাপথে চলে সারাক্ষণ
একদিন এক পথিক বলেছিল
জীবন আর মৃত্যুর মধ্যে বিভেদ
শুধু একটুখানি বাতাস
হাফিজ ঘুমিয়ে আছে
শুধু বাতাসটুকু নেই
ও কিন্তু ফিসফিস করে বলছে
ও মরে যায়নি
ওকে তোমরা একটু বাতাস ধার দাও
ও আবার বাজারে যাবে
একটা পদ্মার ইলিশ কিনবে
দুটো ছেলেমেয়ে নিয়ে মজা করে
ইলিশ ভাজা খাবে।

এই যে দিবানিশি ভাল আয়ের উৎসব
এসব আমার কিছুই চাইনা
তোমাদের কাছে করজোড়ে মিনতি
একটু বাতাস ধার দাও আমায়।

তারিখঃ ২৫/০৬/১৯