বাহাত্তর হাজার পর্দাঃ লিখেছেন কবি শাহিনা খাতুন।

বাহাত্তর হাজার পর্দাঃ শাহিনা খাতুন

টাকা চাই, বাড়ী চাই,
গাড়ী চাই, ব্যাংক ব্যালেন্স চাই
ঘুরতে চাই, ফিরতে চাই
এভাবে বাহাত্তর হাজার পর্দা আমারই সৃষ্ট
আমার সৃষ্ট ধর্ম পালন করে চলি
আর মুখে তোমার নাম মিছেই বলি
মহামূল্যবান সময় হেলায় হারিয়ে বলি
সুদিনের অপেক্ষায় আছি
জ্ঞান নেই ধ্যান নেই
নিজে পর্দা বানিয়ে
কখনো দিনকানা কখনো রাতকানা
কখনো পুরো অন্ধ হয়ে বসে আছি।

আহারে আমার আলেক সাই
পর্দা টেনে ছিড়ে দাও
তোমার গুনে
আমি কেউ নই
কোনদিন কিছু ছিলামনা
এই নামে বহজন জন্মে আবার মরে পচে গেছে
শুধু তুমি রয়ে গেছো
তুমিই ছিলে তুমিই আছ তুমিই থাকবে
বাহাত্তর পর্দায় আমায় আবৃত করে রেখোনা।

তারিখঃ ২১/১০/১৯