একটা গন্তব্য: শাহিনা খাতুন।
মনে হচ্ছে একটা গন্তব্য খুঁজে পেয়েছি
রাতের গভীরতায় ঘুম এলে
একটা ভ্যান খুঁজে পাবার গন্তব্য
পা দুলিয়ে বসতে হবে
দোতারাতে বাজবে
“চিরদিন ইচ্ছা মনের
আইল ডেঙ্গায়ে ঘাস খাবা”
মন্দিরাটাতে সোমটা একটু বাজাও
এইতো ভালবাসা খুব দুরে না।
আমার মসজিদ আমার মন্দির
আর ঘুমিয়ে পড়ার গল্প
আহা কি শান্তির গল্প!
প্রেমের গল্প সুরের গল্প
ঘুমের গল্প।
তারিখঃ ২৩/১০/১৯













