মো. মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহঃ ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ নগরী ও এর আশপাশের এলাকার প্রতিমা ব্রম্মপুত্র নদে ও পারিবারিক জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেয়।
প্রতিমা বিসর্জন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কাচারীঘাটস্থ ব্রম্মপুত্র নদের পাড়ে বির্সজন ঘাটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু’র আয়োজনে আগত প্রতিমা বির্সজনের আসা পুজারী বৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, পুজ উদযাপন কমিটি সাংগঠনিক সম্পাদক ও আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) কমিটির সাধাররণ সম্পাদক শংকর সাহা, এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, উত্তম চক্রবর্তী রকেট, এডভোকেট তপন চন্দ্র দে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা: এইচ কে দেবনাথ, সেনেটারী ইন্সপেক্টর দীপক মুজুমদার, কাউন্সিলর ফারুক হাসান, শীতল সরকার, হামিদা পারভীন, শামিমা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যাক ভক্ত, দর্শনার্থী ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এর আগে ময়মনসিংহ নগরীর ডি.এন চক্রবর্তী রোড আমপট্টী বৈশাখী সংঘের পুজার সাজসজ্জায় সহযোগী প্রতিষ্ঠার আধুনিক কুঞ্জ ঘরের গোদামে সংগঠিত আকর্ষিক অঙ্গিকান্ডে কারিগর সুমন দাসের অকাল মুত্যুতে বৃহস্পতিবার শ্রীশ্রী শ্যামাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে বৈশাখী সংঘ পরিবার ও ডি.এন. চক্রবর্তী রোডস্থ এলাকাবাসীর উদ্যোগে একটি মৌন র্যালী অনুষ্ঠিত হয় এবং শেষে কাচারীঘাটস্থ ব্রম্মপুত্র নদের পাড়ে বির্সজন ঘাটে সুমন দাসের আত্মার শান্তিকামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।










