আমার মনে আমার কাজে ওনারা বেঁচে আছেন: আকন্দ সুতপা

লিখেছেন আকন্দ সুতপা, স্টুডেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

বিডিনিউজ এক্সপ্রেসঃ বাবা জানতো আমি হুমায়ূন স্যার এর ভক্ত।আমাকে আব্বু বলতো বোর্ড এ ভালো রেজাল্ট করলে তোকে একদিন নিয়ে যাব তোর স্যার এর কাছে। পরীক্ষা হলো।
আমি এ+ পেলাম। আমার বাবা আমাকে বললো আমি আমার কথা রাখতে পারলামনা।
স্যার চলে গিয়েছিলেন আগেই। আমি ৭ দিন না খেয়ে কেঁদেছিলাম। আমার বাবা আমার সাথে কেঁদেছিলো। আমার ভালোবাসা দেখে আমার বাবা একদিন এসে বললো ওনার জানি কি গান পছন্দ ছিলো মা? কোন গান জানি ওনি মরার সময় শুনতে বলেছিলেন। “চান্নি পসর ” না জানি কি! আমি বাবাকে গেয়ে শুনালাম। আমার বাবা বললো আমাকে গান টা দিস। এই গান টা শুনতে শুনতে আমার বাবা ওনার ভক্ত হয়ে গেলো। কি তাঁর যাদু, যে মানুষ টা জীবিত নেই, তখন তার নতুন ভক্ত হলো।এর পর প্রায়ই বাবা শুনতো গান আর কাঁদত আর মাথা দুলিয়ে বলতো, আমারো যেন চান্নি পসর রাইতে মরণ হয়। আমার বাবা এই কথা বলার পর আমি কিছু বলতাম না । বাবা হারাব তখন তো ভাবতেই পারিনা। আমার বাবা চান্নি রাত পায় নি। স্যার ও পায় নি।
আমার চান্নি রাত এ আমার মরার ইচ্ছে এখন আর হয় না, এখন ইচ্ছে হয় চান্নি রাত এ আমার বাবার বুকে মাথা দিয়ে আমি বসে থাকব।
তবুও আকাশে যখন আলোর দেখা পাই। স্যার এর মুখ টাও ভাসে। আমি আকাশের দিকে তাকিয়ে আমার বাবা আর স্যার এর মুখ টা কল্পনা করি। আমার বাবা কি স্যার এর সাথে দেখা করলো? দুইজন কি করছে? এখন কি তারা চাঁদ এর অনেক কাছাকাছি?চান্নি রাত গান টা কি শুনতে পায়?
আপনারা কি ভাবেন ওনারা চলে গেসে? আমার মনে আমার কাজে ওনারা বেঁচে আছেন। আমি জানি।
ভালো থাকবেন স্যার। ভালো থেকো আমার আব্বু ;

তারিখঃ ১৮/১১/১৯