নেত্রকোনা জেলা জাসদের কাউন্সিল অনুষ্ঠিত।

বিডিনিউজ এক্সপ্রেস:  নেত্রকোনা জেলা জাসদের কাউন্সিল জেলা জাসদ সভাপতি নির্মল কুমার দাসের সভাপতিত্বে নেত্রকোনা জেলা পাবলিক হলে অনুস্ঠিত হয় । কাউন্সিলে প্রধান অতিথি জাসদ স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মো: আনোয়ার হোসেন বিশেষ অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, মোখলেছুর রহমান মুক্তাদির, সহ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম খান,কৃষকলীগের সভাপতি কেশব রন্জন সরকার, ময়মনসিংহ মহানগর জাসদের যুগ্ম সাধারন সম্পাদক মো: আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন । কাউন্সিল পরিচালনা করেন নেত্রকোনা জেলা জাসদের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান আকন্দ।

তারিখ: ১৫/০২/২০