মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেলের সৌজন্যে বিনামূল্যে সবজি বিতরন৷

বিডিনিউজ এক্সপ্রেসঃ মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল এর সৌজন্যে এবং মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলার কালির বাজারে কর্মহীন ও দুস্থদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়৷

বিনামূল্যে সবজি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও শাজাহান খান এমপির জৈষ্ঠ পুত্র মাদারীপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসিবুর রহমান খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, মাদারীপুর জেলা পরিষদের সদস্য ফারুক খান, মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রিপন হাওলাদার৷

অন্যন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন দে, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ টিপু, জেলা ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় বেপারী ও মোহাম্মদ আসিফ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাব্য এবং নাজিম উদ্দিন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু বকর রিঙ্কু৷

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম চোকদার, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছলেমান খান ও কাজী শাহাবুদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী খলিলুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্ট খান, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক চোকদার, মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য আকাশ হোসেন মাতুব্বর, সদর উপজেলা প্রজন্ম কমান্ডের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রাকিব বেপারী, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ ঘোষ, মিঠাপুর ১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজান হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আল-আমিন আকন, সদস্য রানা আকন, নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিক মাতুব্বর প্রমুখ৷

এসময় আসিবুর রহমান খান কাজী রুবেলকে আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান৷

কাজী রুবেল সকলকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন৷

তারিখঃ ০৮/০৫/২০