তুমি আমায় দেখেছিলে কমল রাঙ্গা চোখে
লিখেছেন কবি মুহাম্মাদ আব্দুল লতিফ
তুমি আমায় দেখেছিলে কমল রাঙ্গা চোখে
নীল কমলের সবটুকু রঙ চোখের তারায় মেখে।
তোমার আমি নইকো জানি, আমার তুমি নও
হওয়া না হওয়ার বাইরেও তুমি আবেশ হয়ে রও।
স্পর্শহীন স্পর্শে তোমার কাটাই সারাবেলা
না বলা সব কথায় ভাসাই মুক্ত প্রাণের ভেলা।
মনের মাঝে সৃষ্ট সুরের পরশ তুমি নাও-গো
আঁখি দিয়ে আঁখির সুধা নিত্য পিয়ে যাও-গো।
নীল অম্বর নীল নয়নে হারিয়ে সব নীল
রামধনুতে মিতালী করে পড়াবে নীল টিপ।
প্রাণের টানে প্রাণের মিলন গৌণ তনু প্রেম
বন্ধনহীন কনক কঙ্কণে বাঁধা প্রীতি দেবোপম।
তারিখঃ ১০/১২/২০











