অভেদ জ্ঞান: কবি শাহিনা খাতুন এর কবিতা
শিল্পীর মন
সোনার সমাহার
কেউ মালা কেউ চুড়ি
কেউ দুল কেউ নাকফুল।
শিল্পীর মন
শক্তির সমাহার
কেউ কালো কেউ সাদা
কেউ ধনী কেউ গরীব।
সরে সরে যাই
অদলবদল হই
মন্দ সেতো অজ্ঞানতা
ভালো সেতো তোমার কৃপা,
জগৎ ঘোরে
আমিও ঘুরি
চাঁদ সুরুজে গ্রহণ লাগে
আমার কেন লাগেনা।
গ্রহণ যদি না লাগে ভাই
কূপ জলের কি সাধ্য আছে
পারাবারের কাছে যায়?
ভেদাভেদ কিন্তু ছিলোনা
ভেদাভেদ কিন্তু এখনো নেই
ভেদাভেদ কিন্তু থাকবেনা
অধম শাহিনা বসে কান্দে একা
অভেদ জ্ঞান তার হলোনা।
৪/৩/২০২১













