যদি শুধু ভালবাসো: কবি শাহিনা খাতুন এর কবিতা

যদি শুধু ভালবাসোঃ কবি শাহিনা খাতুন

এতসব হীন বাস্তবতার চিত্রকল্প
ছুড়ে ফেলে দাও
কোথাও যেওনা
একটা পাতার দিকে চেয়ে থাকো
অজ্ঞানতার স্তুপ ধীরে ধীরে
সরে যেতে পারে
একখণ্ড আগুন হাতে চেপে ধর
জল হয়ে গলে যাবে
যদি শুধু ভালবাসো।