কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ৮ শ’ ডোজ পাবে বাংলাদেশ : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় বহু-কাক্সিক্ষত অ্যাস্ট্রাজেনেকার (এজেড) ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাবে।
এই ডোজগুলো কোভ্যাক্স সরবরাহ থেকে বরাদ্দ করা হয়েছে, তিনি গণমাধ্যমকে বলেন, কোভ্যাক্স এখনও বাংলাদেশে এই অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের উৎস দেশ সম্পর্কে উল্লেখ করেনি।
কোভ্যাক্স একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা গাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, মহামারী প্রস্তুতি উদ্ভাবন সংক্রান্ত জোট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
কোভ্যাক্সের এই বরাদ্দ বাংলাদেশের জন্য সুখবর হিসেবে এসেছে। কারণ ঢাকা ১৫ লক্ষ মানুষকে একই টিকার দ্বিতীয় ডোজ দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে।