জানেন কি, কেবল তামাকের কারনেই বিশ্বে বছরে ৮০ লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছে?: এম আই প্রধান

কেবল তামাকের কারনেই বিশ্বে বছরে ৮০ লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছে, যার মধ্যে শুধু ধুমপান করেই বছরে মারা যায় প্রায় ১২ লক্ষ মানুষ!
আর আমাদের দেশে কেবল তামাক দ্রব্যের কারনে তামাকজনিত রোগেই ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছে প্রতি বছর! এই মৃত্যু কোভিডে বর্তমান মৃত্যুহার থেকে ১৩ ঘুণ বেশি!
আরেকটি বিষয় লক্ষ্যনীয়, সরকার তামাক খাত থেকে যে পরিমান রাজস্ব পায়, তার থেকে অনেক বেশি অর্থ সরকারকে তামাকজনিত রোগের পেছনে চিকিৎসা ব্যয় করতে হয়। যেমন- তামাকজাত পণ্যের মাধ্যমে সরকার যেখানে ২২ হাজার কোটি টায় পায়,সেখানে এই তামাক সেবনের কারনে সৃষ্ট অসুখে সরকারের ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয়ে যায়।
আর, এখনকার কিছু কিছু ছেলেমেয়েরা তো তামাকেরও ধার ধারছে না। রীতিমতো ইয়াবা, এলএসডি তে জড়িয়ে পড়ছে। ইয়াংদের মধ্যে এই নেশাদ্রব্য সম্ভবত এখন গ্রামেও চলে গেছে। এক কথায় বলতে গেলে পরিস্থিতি খুব একটা সুবিধার না।
আমাদের ছোট বয়সে, আমরা বয়সে সামান্য বড় হলেই দেখে ছালাম দিতাম, সম্মান করে কথা বলতাম। আমার ধারনা, মাদকের প্রভাবেই দেশের সেই সামাজিক আচরণগুলি এখন আর সেভাবে নেই। বাবার বয়সী মানুষকেও গালে চর দিতে দ্বিধা করেনা এখনকার কিছু কিছু ছেলেমেয়েরা। কি একটা অবস্থা হচ্ছে দিন দিন!
এই আগ্রাসী মাদক থেকে আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মকে ফেরানোর উপায় কি?
লেখকঃ এম আই প্রধান, পাবলিক রিলেশন অফিসার, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
তারিখঃ ২২/০৬/২১