বিডিনিউজ এক্সপ্রেসঃ “টুম্পা খান সুমি” অত্যন্ত জনপ্রিয় একজন প্রতিভাবান সংগীত শিল্পী তিনি খুব অল্প বয়সে বিভিন্ন গানের মাধ্যমে হয়ে উঠেছেন অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। এরই মধ্যে তাহার অনেক গান পেয়েছে আকাশ চুম্বী জনপ্রিয়তা, দেশের গণ্ডী পেরিয়ে জনপ্রিয় হয়েছেন কলকাতাতেও।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে গান গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন টুম্পা খান সুমি। এভাবেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন ধিরে ধিরে। গান শুনতে ভালোবাসেন, শোনার সময় গানের তালে গিটার বাজান। বদরুন্নেসা মহিলা কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স করেছেন, স্বপ্ন এখন আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া।
টুম্পা খান সুমির ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া গান গুলো আপলোড দিয়ে থাকেন যদিও করোনার এই মহামারিতে শ্রোতারা এই মায়াবী কণ্ঠের শিল্পীর কাছথেকে নতুন গান উপহার পাচ্ছেনা, ভক্ত এবং শ্রোতারা অধীর অগ্রহে তাহার গানের অপেক্ষায় আছেন। হয়তোবা তিনি খুব শিগ্রই শ্রোতাদের নতুন গান উপহার দিবেন।
নিচে শ্রোতাদের জন্য টুম্পা খান সুমির ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হলো।
https://www.youtube.com/channel/UCDmAHFbiCnrUkOjnNMZo8t
বাংলাদেশের উদীয়মান প্রতিভাবান শিল্পী টুম্পা খান সুমিরা যেন হারিয়ে না যায়, গানের এই সংকটময় সময়ে এমন প্রতিভাবান শিল্পীদের আজ দেশের খুব বেশি প্রয়োজন।

তারিখঃ ২২/০৬/২১













