কারবালার প্রান্তরে ভালবাসার কাফেলা -পর্ব ১ থেকে ৫ঃ কবি শাহিনা খাতুন এর কবিতা
কারবালা প্রান্তরে ভালবাসার কাফেলা -১
ফিবার ভাবি ঐ ভালবাসার কাফেলায়
আমিও সামিল ছিলাম
যেখানে বাহাত্তর জন এক এক করে
নিজেকে কোরবান করেছিল।
কারবালার প্রান্তরে ভালবাসার কাফেলা-২
যদি প্রেমের পক্ষে থাক
তবে সুক্ষ্য বিভেদটুকু বুঝে নাও
ঈমাম হোসাইন আর ইয়াজিদ
ন্যায় আর অন্যায়
প্রেম আর মাৎসর্য্য।
কারবালার প্রান্তরে ভালবাসার কাফেলা -৩
ভেবেছো হোসাইন হেরে গেছে?
একটুও না
হোসাইনের জন্য যে প্রেমাগ্নি
প্রজ্জ্বলিত হয়েছে মানুষের অন্তরে
তা জ্বলতেই থাকবে মহাকালের সাথে সাথে
সেতো কারবালা নয়
অশ্রু নদীর প্রান্তর।
কারবালা প্রান্তরে ভালবাসার কাফেলা-৪
জড় ভোগ্যবস্তুর মোহে
আমরা ভুলে গেছি সব
আমাদের চোখ নাক কান
অবরূদ্ধ হয়ে গেছে বহুদিন ধরে।
আর কেউ ডাকেনা
এমনই নিস্তেজ হয়েছি যেন
হাজার বছর ধরে প্রাণহীন আছি
বিস্মৃত হয়েছি সেই ন্যয়ের সম্রাটের কথা।
কারবালার প্রান্তরে ভালবাসার কাফেলা -৫
পুঞ্জিভূত প্রচ্ছন্ন মোনাফেকি
প্রতিদিনকার গুপ্ত হত্যার পরিনাম
বস্তু লালসা শাসন ক্ষমতার আকাঙ্খার
পরিনতি ছিল কারবালা
হায় কারবালা হায় হোসাইন।
তারিখঃ ১৭/০৮/২১













