দুঃখতরু: কবি শাহিনা খাতুন

দুঃখতরু লিখেছেন কবি শাহিনা খাতুন

তোমাকে খুব দুঃখী মনে হয়
তোমার চারিদিকে হাজার রকম প্রদ্বীপ জলে
হয়তো তোমার নামে একটাও জলেনা।
রাজন্যবর্গ মনোরোঁজকের কলকাকলিতে
মুখর থাকো তুমি সারাদিন
ঘাসের উপর পা ফেলে ফেলে হাঁটতে চেয়েও
পারোনা তুমি,
তাই জানালা থেকে শিশিরের টুপটাপ শব্দ শোন
অপগত পিতা মাতা ভাইদের মুখ তোমাকে
অশ্রুসজল করে ফেলে
আকাশের মেঘে তাদের মুখচ্ছবি দেখো।
পাহাড়সম দুঃখ বুকে নিয়ে পিতার স্বপ্ন পুরনের স্বপ্ন দেখো
আমি তোমার একটা নাম দিয়েছি দুঃখতরু
যে কোটি মানুষের ভীড়ে একান্ত একা
এই বাংলার পথে পথে হাটে গঞ্জে গ্রামে
যার দুঃখগাথা লেখা হবে একদিন।
তারিখঃ ১৪/০৯/২১