বাউল
লিখেছেন কবি শাহিনা খাতুন
তুমিতো শুধু সুরেই আছো
তাইতো আমি গান গাই
আর কবিতার শব্দ, ছন্দ আর ছুটে চলা
সেতো একমাত্র তোমারই উপমা
তোমাকে যখন আমার করে পেয়ে যাই
আমি আনন্দে নাচতে চাই
এইতো আমার গান, কবিতা, নৃত্য,
যদি ফতোয়া দাও
সেটা তোমার কথা হয়ে
বাতাসে ভ্যাপসা গন্ধ ছড়াবে।














