রোটার ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র ফলজ গাছ বিতরন, ক্যান্সার বিষয়ক সচেতনতা এবং মিড টাইম ফুড বিতরন ।

বিডিনিউজ এক্সপ্রেসঃ গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে রোটার ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন চাঁদশী সঃ প্রাঃ বিঃ , মনোয়ারা সঃ প্রাঃ বিঃ, গৌরচাঁদ সঃ প্রাঃ বিঃ এবং নাঠৈ সঃ প্রাঃ বিদ্যালয়ের ৬০০ ছাত্র /ছাত্রীর মধ্যে ফলজ গাছ, আম এবং “মাল্টা” চারা বিতরণ করা হয় । সেই সাথে প্রত্যেক শিক্ষাথীদেরকে মিড টাইম ফুড প্রদান করা হয় । এছাড়াও শিক্ষার্থীদের “মা/বোন” দের জন্য স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতা পরামর্শ প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির সভাপতি ও বিডিনিউজ এক্সপ্রেসের ডট কম এর উপদেষ্ঠা সম্পাদক মো: মোশারফ হোসেন এর সার্বিক তত্বাবদানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্ঠা সাখাওয়াত হোসেন পিএইচএফ, এম সি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্স্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আফতাবুজ্জামান পিএইচএফ, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।

তারিখঃ ০৩/১০/২৪/এ আর