পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আজ ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত Nicolas Weeks, নরওয়ের রাষ্ট্রদূত Hakon Arald Gulbrandsen এবং ডেনমার্কের ডেপুটি হেড অব মিশন Anders Karlsen বৈঠক করেন।
মান্যবর রাষ্ট্রদূতগণ মাননীয় উপদেষ্টাকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.’নরডিক ডে’ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এবং উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করেন। তাঁরা জীববৈচিত্র্য রক্ষা, নদী দূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।











