বিশ্ব পোলিও দিবস ২০২৫ উপলক্ষে রোটারি ক্লাব অফ ঢাকা লালমাটিয়া আয়োজিত “শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন”

“পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকারে শিশুদের রং-তুলি” — বিশ্ব পোলিও দিবস ২০২৫ উপলক্ষে রোটারি ক্লাব অফ ঢাকা লালমাটিয়া আয়োজিত “শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন”

“পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস ২০২৫ উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ (বাংলাদেশ)-এর উদ্যোগে এবং রোটারি ক্লাব ঢাকা লালমাটিয়ার সহ-আয়োজনে অনুষ্ঠিত হলো এক শিশুদের বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “পোলিও অ্যান্ড রোটারি বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে রোটারিয়ানদের ৫ থেকে ১২ বছর বয়সী সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ঢাকার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে।

বিশ্বজুড়ে পোলিও রোগ নির্মূলে রোটারি ইন্টারন্যাশনালের ইন্ড পোলিও সংগ্রাম ও সাফল্যকে স্বীকৃতি জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা, যার মধ্যে ছিল বর্ণাঢ্য রার্লি, সেমিনার ও চিত্রাঙ্কন পর্ব।

প্রতিযোগিতা শুরুর আগে ঢাকা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্রালি বের হয়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এরপরই শুরু হয় মূল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিশুরা তাদের রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে পোলিওমুক্ত বিশ্বের স্বপ্ন, রোটারির ভূমিকা এবং বাংলাদেশের সম্মিলিত প্রচেষ্টা। তাদের ছবিগুলো ছিল দৃষ্টিনন্দন, সৃজনশীল এবং প্রতিপাদ্যের প্রতি গভীরভাবে সম্পৃক্ত।

ইভেন্টের চেয়ারম্যান এবং আরসিডিএল-এর প্রেসিডেন্ট ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয় বলেন, পোলিও মুক্ত বাংলাদেশ গড়তে রোটারির অবদান অনস্বীকার্য, ভবিষ্যৎ প্রজন্মের জানার প্রয়োজন রয়েছে।। যাতে তারাও রোটারির মত মানব সেবায় এগিয়ে আসতে পারে। সেই স্বপ্ন বিনির্মাণে তাদের চিন্তা ও চেতনাকে জাগ্রত করার উদ্দেশ্যেই এই আর্ট কম্পিটিশনের আয়োজন করা। আগামী ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আমরা পোলিও সচেতনতার বার্তাটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারব।”

প্রোগ্রাম চেয়ার ও ডি-৬৪-এর অ্যাডমিন কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান তুহিন বলেন, “রোটারির অন্যতম প্রধান বৈশ্বিক উদ্যোগ ‘এন্ড পোলিও নাউ’। বাংলাদেশে পোলিও নির্মূল হয়েছে, কিন্তু বিশ্ব থেকে এটি সম্পূর্ণভাবে উৎখাত করতে আমাদের সচেতনতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। শিশুদের মাধ্যমে এই বার্তা পরিবেশনাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”

প্রতিযোগিতায় ৩২ জন অংশগ্রহণকারী সকল শিশুকে দেওয়া হয়েছে অংশগ্রহণের সনদ। এছাড়া, বিজয়ী ০৫ জনের মাঝে ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি দুটি বয়স ভিত্তিক গ্রুপ হিসেবে ৫ -৮ ও ৯ থেকে ১২ বছরে ভাগ করা। কনসেপ্ট -” পোলিও এবং রোটারি বাংলাদেশ” চ্যাম্পিয়ন হয়েছে অংশ গ্রহনকারী সবাই , ৫-৮ আট বছর ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছে-সৈয়েদা আইয়ানা রহমান, সেকেন্ড রানারআপ হয়েছে মিকদ্দাদ খান সানির৷
এছাড়া ৯- ১২ বছর ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছে মেহেরু ন্নেসা মুসকান দ্বিতীয় রানার আপ হয়েছে নূর নাজাহা আজিজ নাবা।।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডি-৬৪ কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান, পিডিজি শামসুল হুদা সহ রোটারি ক্লাব ঢাকা লালমাটিয়ার নেতৃবৃন্দ ও গেস্ট অফ অনার।

বিশ্ব পোলিও দিবস ২০২৫ উপলক্ষেআয়োজিত এই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেবলমাত্র একটি প্রতিযোগিতাই ছিল না, বরং তা ছিল পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে একটি শপথ ও সচেতনতামূলক কার্যক্রম। রোটারি পরিবারের শিশুদের মাধ্যমে এই বার্তা সামাজিক মাধ্যম ও বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের সাফল্য।

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫