শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমায় যেসব খাবার

১। ওটমিল শরীরের অতিরিক্ত কোলেস্টেরল দ্রুত কমাতে পারে।
 
২। যেকোনো ধরনের একমুঠো বাদাম বা আখরোট কোলেস্টেরল কমাতে পারে।
 
৩। খাবারে বেশি পরিমাণে ফল (কমলা, পেয়ারা) এবং সবজির প্রাধান্য দিন। পেকটিন সমৃদ্ধ খাবার যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি ও সাইট্রাস ফল শরীরে কোলেস্টেরলের পরিমাণ দ্রুত কমাতে পারে।
 
৪। দুপুরের খাবারে রাখতে পারে পালং শাক, চর্বিযুক্ত মাছ যেমন স্যামন বা টুনা। এসব খাবার শরীরের কোলেস্টেরল কমাতে কার্যকরী।
 
৫। সাদা চালের পরিবর্তে লাল চাল ও লাল আটা খাওয়ার অভ্যাস করতে পারেন। এ দুই অভ্যাস শুধু শরীরের কোলেস্টেরল নয়, শারীরিক নানা রোগ থেকে আপনাকে দূরে রাখবে।