নিরজনেঃ শাহিনা খাতুন
নিরজনে যেতে পারোনি কখনো কোথাও
তোমার সাথে ছিল পথ আর প্রকৃতি
আর এই যে মন
সেখানে কী ছিলো
হয়তো দুঃখ ছিল
আনন্দও ছিল অনেক
ভাবনারাও হাটছিল একসাথে
বারবার বলেছিলে প্লিজ
একটু একা থাকতে দাও আমায়
ঠিক তক্ষুণি হিমালয় এসে দাড়ায়
আমি পারি তোমায় একা হতে দিতে
হাহ হা হা হা
বীরদর্পভরে দাঁড়ালে তুমি হিমালয়!
তোমার সাথে আছে নানান জন
বৃক্ষ নদী বরফ মাটি পাথর পক্ষী এসব!
ঝেড়ে ফেলে দাও যদি পার
তারপর বল সিসিম ফাঁক
আমি নিমেষে ঢুকে যাবো তোমার ভেতর
চুপ হয়ে গেলে?
একা হওয়া বড় কষ্ট।
তারিখঃ ০৮/১০/১৯













