দুষ্টচক্রঃ শাহিনা খাতুন।
দীর্ঘ অনাচারে চারপাশের অনেক কিছু
অপরিচিত হয়ে গেছে
কপটতার একটা দুষ্টচক্র তৈরি হয়ে গেছে
বার বার ভাবি যথেষ্ট চেষ্টা কি হচ্ছেনা?
চেষ্টা শব্দটার উপর আজকাল খুব অভিমান
মনে হয় যেন আজন্মকাল ধরে চেষ্টা করে চলছি
আর শব্দটা আমায় দেখে হাসছে
আর বলছে তোমার সময় ফুরোলো বলে।
হায়রে অবুঝ সময়!
প্রেমের চেয়ে বড় শক্তি কি ঐ বস্তুতে আছে?
যা আমায় সুর ভুলিয়ে দেয়
অপু আর দূর্গার বিদ্যুতের খুঁটিতে
কান পেতে রেলের হুইসেলের শব্দ শোনার মত
অপেক্ষায় আছি একটি ভণ্ডামিহীন সমাজের
মিথ্যের ভারে নুয়ে পড়ে থাকা বুড়ো বটগাছ
এ আমি সইতে পারিনা।
হে ফকির সুর দাও প্রাণে গান গাই।
তারিখঃ ০৪/১১/১৯













