ময়মনসিংহ
লিখেছেন কবি ইফতু আহমেদ
কত রাজপথ জনপথ ঘুরেছি
আমেরিকা সাগরের সীমানায়,
সারা বিশ্বের বিস্ময়
জন্মভূমি ময়মনসিংহ বেশি মনে হয়।
আজ ইতিহাস কত কথা বলছে
মাটি নেই গ্রহান্তরে চলছে,
পরাজিত হিমানীশ হিমালয়
ময়মনসিংহ তারও চেয়ে বেশি মনোময়।
এই পৃথিবীর যত কিছু সুন্দর
দেখেছি যা বিস্মিত বিস্ময়
ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতির ভূমি
ময়মনসিংহ হৃদয়ে গেঁথে রয়।
ঐ দূরন্ত নদী হার মানছে
বারে বারে অজানাকে জানছে,
দুই চোখে সে তো আজ কিছু নয়
ময়মনসিংহ তারও চেয়ে বেশি মহাশয়।
ময়মনসিংহের মাটিতে আব্বা-আম্মা ঘুমিয়ে রয়
মাতৃভূমি ময়মনসিংহ পৃথিবীর সেরা মনে হয়।
তারিখঃ ১০/১২/২০











