আমার আরও চাইঃ কবি শাহিনা খাতুন এর কবিতা

আমার আরও চাইঃ কবি শাহিনা খাতুন এর কবিতা

আমাদের ক্রমবিকাশ আমরা জানিনা
পৃথিবী আরও বিজ্ঞানময় হতে পারতো
এখানে বিজ্ঞানের বিকাশের বদলে
কামনার বিকাশ ঘটেছে দিন দিন।
প্রচলিত সব বিদ্যা আমাদের কামাগ্নিকে
প্রজ্জ্বলিত করে মাত্র
তাই মহাজনের প্রকাশিত গ্রন্থ ছাড়া
সবগুলো ফেলে দিয়েছি যমুনার জলে।
২৩/৫/২০২১