শ্রেষ্ঠ: কবি শাহিনা খাতুন এর কবিতা

“শ্রেষ্ঠ” লিখেছেন কবি শাহিনা খাতুন
অগনিত ছায়াপথের একটির নাম আকাশগঙ্গা
এর একটি ক্ষুদ্র অংশ আমাদের সৌরজগত
আর সৌরজগতের এক প্রান্তে খুব ক্ষুদ্র গ্রহ
আমাদের পৃথিবী
আর এই গ্রহের লক্ষ লক্ষ প্রাণের মধ্যে আমিও একটি প্রাণ
যে কোন একদিন অসংখ্য ছায়াপথ থেকে উবে যেতে পারে আমাদের আকাশগঙ্গা
তাতে ব্রহ্মাণ্ডের কিছু যায় আসেনা,
একটি হারালে হাজারো আকাশগঙ্গা কলরব করবে
কে তুমি ভাই?
নিজেকে শ্রেষ্ঠ ভাবছো কেন?
তারিখঃ ৩১/৭/২০২১