অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান । তিনি মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ শুক্রবার বেলা ৩ টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ মৃত্যুবরণ করেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪ খ্রি











